1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাজীপুরে ধর্ষণ মামলায় পলাতক আসামি গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

গাজীপুরে ধর্ষণ মামলায় পলাতক আসামি গ্রেফতার

এস কে সানি টঙ্গী (গাজীপুর) থেকে :
  • আপডেট টাইম : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ২৯১ বার

গাজীপুর মহানগরীর পূবাইল থানার মাজুখান এলাকায় ধর্ষণ মামলায় এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১।

শুক্রবার (১৩ আগস্ট) রাত সাড়ে ১১টায় রাজধানীর উত্তরা পূর্ব থানাধীন ৬নং সেক্টরের আজমপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি হলেন নাজমুল হুদা সাহেদ (১৯)। তিনি গাজীপুর জেলার পূবাইল থানাধীন মাজুখান উত্তরপাড়া এলাকার আলামিন মোল্লার ছেলে।

মামলাসূত্রে জানা যায়, গত ২৯ মে কলেজছাত্রীকে বিয়ে করার প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করে দশম শ্রেণির এক ছাত্র। পরে ভুক্তভোগী কলেজছাত্রী বিয়ের জন্য প্রস্তাব দিলে ছেলে সাহেদ বিয়ের প্রস্তাবে অসম্মতি জানায়।

এ ঘটনায় রোববার (৭ আগস্ট) কলেজছাত্রীর বাবা বাদী হয়ে পূবাইল থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন।

র‍্যাব-১ এর সহকারী পুলিশ সুপার নোমান আহমদ জানান, গত ৭ আগস্ট পুবাইল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে ভুক্তভোগী কলেজছাত্রীর বাবা।

সেই পরিপ্রেক্ষিতে র‍্যাব-১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে আসামী সাহেদ উত্তরাতে অবস্থান করছে। তারই ধারাবাহিকতায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের কথা স্বীকার করেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net