1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে সাবেক মেয়র মিজানের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় শোক দিবস পালিত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ জৈনপুর ওহীর পথ ইসলামী দাওয়াহ সেন্টারে ঈদ সামগ্রী বিতরণ

চৌদ্দগ্রামে সাবেক মেয়র মিজানের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় শোক দিবস পালিত

মুুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ২৫৭ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে সাবেক পৌর মেয়র মিজানুর রহমানের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া-মিলাদ, আলোচনা সভা, র‌্যালী ও কাঙ্গালি ভোজের মাধ্যমে বর্ণাঢ্য আয়োজনে নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণের অংশগ্রহণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। আলোচনা সভা শেষে সাবেক মেয়র মিজানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোক র‌্যালী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার এলাকার গুরত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে।

সোমবার (১৫ আগস্ট) বিকালে উপজেলার চৌদ্দগ্রাম বাজারস্থ বঙ্গবন্ধু স্কয়ারে এ উপলক্ষে আয়োজিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া-মিলাদ শেষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের প্রভাবশালী সদস্য, চৌদ্দগ্রাম পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান।

পৌরসভা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মধু মেম্বার এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম পৌরসভা আ’লীগের সহ-সভাপতি ইদ্রিস মিয়াজী, পৌরসভা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর প্যানেল মেয়র কাজী নজরুল ইসলাম কামাল।

উপজেলা যুবলীগ নেতা পরাশ উদ্দিন রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভা আ’লীগের সহ-সভাপতি মনছুর আলম আজাদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাজী কামাল উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক কাজী আবুল হাশেম, ক্রীড়া ও যুব বিষয়ক সম্পাদক আশরাফুল আলম রিপন, পৌর আ’লীগ নেতা জাহাঙ্গীর হোসেন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো: ইউনুস, সাবেক পৌর কাউন্সিলর ইউনুস মিয়া, উপজেলা যুবলীগ নেতা কাজী ইকবাল হোসেন, শুভপুর ইউনিয়ন আ’লীগ নেতা ইঞ্জিনিয়ার আলমগীর, পৌর যুবলীগ নেতা মোতাহার হোসেন ঝুমন, কামরুল ইসলাম মুরাদ পাটোয়ারী, এমরান হোসেন, আলী হোসেন লিটন, আরিফুর রহমান মামুন, কাজী রানা, রিয়াদ হোসেন, সাইফুল ইসলাম সাইফ, শামীম, মোশারফ হোসেন, পৌর ছাত্রলীগ নেতা রিয়াজ, রাশেদ, আব্দুল করিমসহ উপজেলা ও পৌরসভা আ’লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net