1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নরসিংদীতে ড্রেনে ফেলা সন্তানকে নিতে হাসপাতালে এক নারী - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

নরসিংদীতে ড্রেনে ফেলা সন্তানকে নিতে হাসপাতালে এক নারী

সফিকুল ইসলাম রিপন ঃ নরসিংদী
  • আপডেট টাইম : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ২৬৭ বার

রবিবার রাতে নরসিংদীর দাসপাড়ায় একটি ড্রেনে ফেলে দেয়া নবজাতককে নিজের সন্তান বলে দাবি করেছেন সালমা নামে এক নারী। নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকা শিশুটিকে নিয়ে যেতে অপেক্ষায় আছেন তিনি।
তার স্বামী রহম আলী পেশায় রাজমিস্ত্রীর সহকারী। নরসিংদী শহরের দাসপাড়া এলাকায় একটি ভাড়া বাড়িতে মেয়ে শিশু প্রসব করেন সালমা। পরে স্বামীর কথায় শিশুকে নালায় ফেলে দেন বলে অভিযোগ করেন তিনি।
সালমা জানান, আমার গ্রামের বাড়ি ময়মনসিংহে। রহম আলীর সাথে এটি তার দ্বিতীয় বিয়ে। প্রথম স্বামীর বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলায়। ১০ বছর আগে স্বামী মারা যান। এরপর প্রথম স্বামীর সংসারে এক ছেলে দুই মেয়ে রেখে সাত বছর পর দিনমজুর রহম আলীর ঘরে দ্বিতীয় সংসার বাঁধেন তিনি। তার স্বামীর প্রথম স্ত্রী বিদেশে থাকন। তার প্রথম সংসারে তিন ছেলে রয়েছে।

সালমার অভিযোগ, গর্ভধারণের পর থেকে স্বামী রহম আলী বাচ্চাটি নষ্ট করার জন্য বলেন। পরে স্বামীর কথায় শিশুটিকে ড্রেনে ফেল দেন। অভিযোগের বিষয়ে রহম আলীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।
নরসিংদী সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মাসুদুল হাসান বলেন, নালা (ড্রেন) থেকে উদ্ধার হওয়া শিশুটির মায়ের সন্ধান পাওয়া গেছে। তবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে মা দাবি করা৷ ওই নারীর প্রমাণ পেলে আমরা মায়ের কোলে ফিরিয়ে দিবো শিশুটিকে। প্রমাণ না মিললে, শিশুটিকে আমরা আজিমপুরে ছোটমনি নিবাসে পাঠিয়ে দিবো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net