1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ড্রেন থেকে জিবীত নবজাতক উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

ড্রেন থেকে জিবীত নবজাতক উদ্ধার

সফিকুল ইসলাম রিপন ঃ নরসিংদী
  • আপডেট টাইম : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ২৮১ বার

নরসিংদীতে ময়লার ড্রেন থেকে একদিন বয়সী মেয়ে নবজাতককে জীবিত উদ্ধার করেছে এলাকাবাসী। রোববার রাত সাড়ে ৯টার দিকে চিনিশপুর ইউনিয়নের দাসপাড়া এলাকার একটি ড্রেন থেকে এই নবজাতককে উদ্ধার করা হয়। পরে পুলিশের সহায়তায় ওই নবজাতককে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার রাতে দাসপাড়া নার্সারির মোড়ের কাছে ময়লার ড্রেনের মধ্যে এক নবজাতকের কান্নার শব্দ শুনতে পান ফাতেমা আক্তার নামে স্থানীয় এক নারী। এ সময় ওই নারী ও এলাকাবাসী ড্রেন থেকে প্লাস্টিকের ব্যাগে মোড়ানো অবস্থায় নবজাতককে উদ্ধার করেন। পরে জীবিত টের পেয়ে পুলিশের সহায়তায় স্থানীয়রা নবজাতককে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক নবজাতককে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা শুরু করেছেন।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, কে বা কারা নবজাতককে ড্রেনে ফেলে গেছে তা নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। পরিচয় না পেলে চিকিৎসাধীন নবজাতকটি সুস্থ হওয়ার পর সমাজকল্যাণ মন্ত্রণালয়ে যোগাযোগ করে পরবর্তী উদ্যোগ নেওয়া হবে

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net