1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজবাড়ী জেলা রিপোটার্স ক্লাবের মানব বন্ধন। - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

রাজবাড়ী জেলা রিপোটার্স ক্লাবের মানব বন্ধন।

নেহাল আহমেদ।রাজবাড়ী।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ২৬০ বার

রাজবাড়ী‌ জেলা রিপোটার্স ক্লা‌বের সভাপ‌তি, এ‌টিএন বাংলা, এ‌টিএন‌ নিউজ ও ভোরের কাগজের জেলা প্রতি‌নিধি লিটন চক্রবর্তীর বিরু‌দ্ধে মিথ‌্যা ও ষড়যন্ত্রমূলকভাবে বি‌ভিন্ন দপ্ত‌রে দাখিলকৃত অ‌ভিযোগ প্রত‌্যাহা‌রের দাবী‌তে রাজবাড়ী‌তে মানববন্ধন কর্মসূচি পালিত হ‌য়ে‌ছে।
বৃহস্প‌তিবার (১১ আগস্ট) সকাল সা‌ড়ে ১০টায় শুরু হয়ে ঘন্টাব্যাপী রাজবাড়ী প্রেসক্লাবের সাম‌নের সড়‌কে এ মানবন্ধন অনু‌ষ্ঠিত হয়। রাজবাড়ী‌ জেলা রিপোটার্স ক্লা‌ব এর আয়োজন করে।

রিপোটার্স ক্লা‌বের সহ-সভাপ‌তি ও বৈশাখী টিভির জেলা প্রতি‌নি‌ধি আজু শিকদা‌র মানববন্ধনে সভাপ‌তি‌ত্ব করেন। সঞ্চালনা ক‌রেন রাজবাড়ী‌ জেলা রিপোটার্স ক্লা‌বের সাধারন সম্পাদক ও প্রথম আলোর জেলা প্রতিনিধি এজাজ আহ‌ম্মেদ।

এতে বক্তব‌্য রা‌খেন রাজবাড়ী প্রেসক্লা‌বের সহ সাধারন সম্পাদক, একু‌শে টিভি ও কা‌লের ক‌ন্ঠের জেলা প্রতি‌নি‌ধি ‌মোঃ জাহাঙ্গীর হো‌সেন, রাজবাড়ী জেলা প্রেসক্লা‌বের সাধারন সম্পাদক সৌমিত্র শীল চন্দন, রিপোর্টার্স ক্লাবের সহ সভাপতি ও একাত্তর টিভির জেলা প্রতিনিধি মেহেদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক ও যুগান্তরের গোয়ালন্দ প্রতিনিধি শামীম শেখ, বালিয়াকান্দি উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও আমাদের সময়ের জেলা প্রতিনিধি সোহেল মিয়া, সাংগঠনিক সম্পাদক ও চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি সুমন বিশ্বাস, দৈনিক আমার সংবাদের জেলা প্রতিনিধি কাজী টুটুল, কালুখালি প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক, গোয়ালন্দ প্রেসক্লাবের সিনিয় সহ-সভাপতি আবুল হোসেন, পাংশা উপজেলার সিনিয়র সাংবাদিক শিশির আহমেদ প্রমূখ। মানববন্ধনে জেলার ৫ টি উ‌প‌জেলা হতে আগত ই‌লেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মি‌ডিয়ার অর্ধশতাধিক সংবাদকর্মী যোগ দেন।

মানববন্ধন শে‌ষে সাংবা‌দিকরা মৌন মিছিল নিয়ে পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে পু‌লিশ সুপার এমএম শা‌কিলুজ্জামা‌ন এর সা‌থে এ বিষয়ে মত‌বি‌নিময় ক‌রেন।
বক্তারা ব‌লেন, রাজবাড়ী শহরের অসহায় ভোলা মাষ্টা‌রের প‌রিবারের ওপর বর্বরোচিত হামলা, নির্যাত‌ন ও ইসকন মন্দিরের নামে তাদের জায়গা জোর করে দখলের প্রতিবাদ ও বাস্তব চিত্র তু‌লে ধরায় ঘটনার হোতা জয়‌দেব কর্মকার ‌গং সাংবা‌দিক লিটন চক্রবর্তীর বিরু‌দ্ধে বি‌ভিন্ন ভা‌বে ষড়যন্ত্র ক‌রে যাচ্ছে। তারা নানা দপ্তরে মিথ‌্যা অ‌ভিযোগ দি‌চ্ছেন। যা অত‌্যান্ত দুঃখজনক। দ্রুত সময়ের ম‌ধ্যে মিথ‌্যা ও ষড়যন্ত্রমূলক অভিযোগ প্রত‌্যাহার না করা হ‌লে রাজবাড়ীর সাংবাদিক সমাজ আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net