1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শেখ কামালের মৃত্যুতে দেশের ক্রীড়া,সাংস্কৃতিক ও রাজনীতিতে এক অসামান্য ও অপূরণীয় ক্ষতি সাধিত হয়- এডঃ সামছুল আলম প্রধান শ্রীপুরে শেখ কামালের জন্মদিন পালন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

শেখ কামালের মৃত্যুতে দেশের ক্রীড়া,সাংস্কৃতিক ও রাজনীতিতে এক অসামান্য ও অপূরণীয় ক্ষতি সাধিত হয়– এডঃ সামছুল আলম প্রধান শ্রীপুরে শেখ কামালের জন্মদিন পালন

শ্রীপুর( গাজীপুর) থেকে ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ২৩৯ বার

গাজীপুরের শ্রীপুরে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা পরিষদের সামনে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের অস্থায়ী প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় উপজেলা প্রসাশন।

কর্মসূচিতে গাজীপুর- ৩ আসনের এমপি পক্ষে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা চেয়ারম্যান ও প্রশাসনের কর্মকর্তাগন। শ্রদ্ধা নিবেদন করেন, উপজেলা চেয়ারম্যান এডঃ সামছুল আলম প্রধান,ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন,উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম,শ্রীপু মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/ কর্মচারীরগন।
পরে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষ ক্ষণিকালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য বাখেন উপজেলা চেয়ারম্যান।অন্যান্যে মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন, ওসি মোঃ মনিরুজ্জামানসহ উপজেলা প্রশাসেন কর্মকর্তাবৃন্দ।

আলোচনায় উপজেলা চেয়ারম্যান এডঃ মোঃ সামছুল আলম প্রধান বলেন,আজ ৫ আগস্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে ও ক্রীড়া সংগঠক শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী। ১৯৪৯ সালের এই দিনে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে মাত্র ২৬ বছর বয়সে ঘাতকের হামলায় নিহত হন শেখ কামাল।

তিনি বলেন,শেখ কামাল ছিলেন বাংলাদেশের আধুনিক ক্রীড়া ও সংস্কৃতি আন্দোলনের অন্যতম পথিকৃৎ। মহান মুক্তিযুদ্ধ, ছাত্ররাজনীতি, সাংস্কৃতিক কর্মকাণ্ড, খেলার মাঠ থেকে নাটকের মঞ্চ—সর্বত্র ছিল তার উজ্জ্বল উপস্থিতি। শেখ কামালের অকালমৃত্যুতে দেশের ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে তো বটেই, রাজনীতিতেও এক অসামান্য ও অপূরণীয় ক্ষতি সাধিত হয়।
এছাড়া দিবসটি উপলক্ষে পরিষদ চত্বরে বৃক্ষরোপন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net