1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় পানিতে ডুবে প্রতিবন্ধী যু্বকের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ জৈনপুর ওহীর পথ ইসলামী দাওয়াহ সেন্টারে ঈদ সামগ্রী বিতরণ

মাগুরায় পানিতে ডুবে প্রতিবন্ধী যু্বকের মৃত্যু

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ৩১০ বার

মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের সুন্দরপুর গ্রামে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ২০ ঘন্টা পর ৩০ আগস্ট মঙ্গলবার ভোর ৬ টার সময় বাড়ির পাশের পুকুর থেকে লাশটি উদ্ধার করে পরিবারের লোকজন। মৃত ফরহাদ মোল্লা (১৮) উপজেলার সুন্দরপুর গ্রামের আকবর আলী মোল্লার ছেলে। সে একজন শারিরীক প্রতিবন্ধী।

পারিবারিক সূত্রে জানা যায়, ফরহাদ মোল্লা জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী এবং মৃগী রোগী। গত সোমবার সকাল ১০ টার দিকে ফরহাদ বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফিরেনি। অনেক খোঁজাখুঁজি পর বাড়ির লোকজন মঙ্গলবার সকাল ৬ টার সময় বাড়ির পাশের পুকুরে লাশ ভাসতে দেখে। মঙ্গলবার সকাল ৮ টায় জানাযা নামাজ শেষে বদনপুর-সুন্দরপুর সম্মিলিত কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

এ বিষয়ে শ্রীপুর থানা অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) মোশাররফ হোসেন বলেন, ছেলেটি শারীরিক প্রতিবন্ধী ও মৃগী রোগী ছিলো। এ বিষয়ে শ্রীপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net