1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জিকে গাছ ও হারিয়ে যাওয়া দৃশ্য। - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৪ মে ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে : প্রধানমন্ত্রী মাগুরায় আগামী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের নিয়ে জামায়াতে ইসলামীর উদ্যোগে ওয়ারিয়েন্টেশন প্রোগাম অনুষ্ঠিত মাগুরায় মহিলা জামায়াতে ইসলামীর উদ্যোগে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত  ঈদগাঁওয়ে জুলাই শহীদ পরিবারকে অর্থ সহায়তা দিয়েছেন জামায়াত নারায়ণগঞ্জে ৬ বছরের এক শিশুকে ধর্ষণ, এক অভিযুক্তকে গণপিটুনি কুমিল্লার হৃদয়ে আজও জীবন্ত কবি নজরুল ঝড়-বৃষ্টির মধ্যেও তাপপ্রবাহ নিয়ে যা জানাল আবহাওয়া অফিস নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ঈদগাঁওয়ে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত নারীসহ গ্রেফতার-৬ স্বাধীন ঐক্যবদ্ধ সম্পাদকীয় প্লাটফর্ম গঠনের আহ্বান

জিকে গাছ ও হারিয়ে যাওয়া দৃশ্য।

নেহাল আহমেদ।রাজবাড়ী।
  • আপডেট টাইম : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯৩০ বার

ছোটবেলায় একধরনের কচি ফল দিয়ে সরু বাঁশের চোঙায় ঢুকিয়ে কাঠি দিয়ে চাপ দিয়ে বাজির মতো ফোটাতাম। সেটা ছিলো আমাদের দেশীয় আগ্নেয়াস্থ।আমাদের সময় প্লাস্টিকের এতো ব্যবহার ছিলো না।গুলটি বাশের বন্দুক খুব জনপ্রিয় ছিলো।জিকে গাছ কাটলে এর রস বের হয়ে আঠালো হয়ে যেত। সেই আঠা ঘুড়ি বানানো, বইয়ের মলাট, চিঠির খামের মুখ লাগানোসহ কত কাজেই না ব্যবহার করেছি। পুরোনো বাড়ির সেই গাছটির আঠা এখন আর নেই।এর ব্যবহারের বদলে জায়গা নিয়েছে বিভিন্ন গাম,আইকা সহ নানান আঠা।২০১০ সালে দিকেও দেশের বিভিন্ন পোষ্ট অফিসে এই আঠা কাগজ বা খাম আটার জন্য ব্যাপক ভাবে ব্যবহার করা হত। শুধু পোষ্ট অফিসেই নয়, কাগজ জোড়ার ক্ষেত্রে এক সময় এই আঠার কোন জুড়ি ছিল না। প্রবীনরা জানান, মানুষ সহজলভ্য জিনিসের মূল্যায়ন খুব কম করে থাকে। এত সহজে আর কোন গাছ হয় না।

লাগানো কোন জিয়ল গাছ কখনও মারা যায় না। গ্রামের বাড়ির বিশেষ কোন অংশকে পৃথক করার জন্য এই গাছের ডাল বেড়া হিসেবে ব্যবহার করা হয়। এলাকা ভেদে এটা মানুষের কাছে জিগা, জিকা, জিয়ল, জিয়েল, বাধি, কাফিলা ও কচা গাছ নামে পরিচিত।বাচ্চাদের নিয়ে পাট কাঠির আগায় জিকের আঠা দিয়ে ফড়িং ধরার দৃশ্য এখন কল্পনা করা যায় না।স্থানীয় নাম: জিগা বা জিকা, ভাদি, জিয়াল, জিয়ালভাদি, জাটাভাদি, জিগর, কামিলা, কাফিলা। ভূমিকা: জিগা বা জিকা গাছ আমরা সচরাচর দেখে থাকি। অনেকে বাড়ির অঙ্গিনা বা জমির প্রান্তে লাগিয়ে থাকে। এই গাছের মূল, পাতায় আছে ঔষধি গুণাগুণ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net