1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পার্বত্য অঞ্চলে শান্তি সম্প্রীতি বজায় রাখতে সেনাবাহিনী সর্বদায় প্রস্তুত -ব্রিগেডিয়ার জেনারেল কামাল মামুন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে রেল ষ্টেশন বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রী টানা ছুটি শেষে আজ শ্রেণিকক্ষে ফিরছে লাখো শিক্ষার্থী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ প্রতারণার মামলার আসামি নয়ন আদালত প্রাঙ্গণে বাদীকে হত্যার হুমকি সান মারিনোতে লাল-সবুজের উল্লাস, ইউরোপে প্রথম জয়ের স্বাদ হযরত শাহজালাল বিমানবন্দরে কার্গো শেডে আগুন শহীদ জিয়ার সার্কের নীতি ও বহুপক্ষীয় কূটনীতিই বর্তমান সরকারের প্রধান পথ: তথ্যমন্ত্রী ঈদগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: দেড় লক্ষ টাকা জরিমানা

পার্বত্য অঞ্চলে শান্তি সম্প্রীতি বজায় রাখতে সেনাবাহিনী সর্বদায় প্রস্তুত —ব্রিগেডিয়ার জেনারেল কামাল মামুন

আবদুল আলী।
  • আপডেট টাইম : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৪৬ বার

পার্বত্যঞ্চলে স্থিতিশীলতা এবং পাহাড়ি-বাঙ্গালি শান্তি সম্প্রীতি উন্নয়নের ধারা বজায় রাখার লক্ষ্যে সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন নিয়মিত ভাবে বিভিন্ন ধরনের জনকল্যান মূলক কর্মসূচি পরিচালনা করে আসছে।

পার্বত্য অঞ্চলের দায়িত্বপূর্ণ এলাকার আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে ত্রান বিতরন শিক্ষা ও ধর্মিয় প্রতিষ্ঠানে বিভিন্ন সহায়তা প্রদান গরিব ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান এবং বিভিন্ন আর্থ সামাজিক কর্মকান্ড পরিচালনার মাধ্যমে গুইমারা রিজিয়ন খাগড়াছড়ি জেলা তথা দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

বর্তমান বর্ষার মৌসুমে ভারি বৃষ্টিপাতসহ পাহাড়ি ঢলে সাধারন জনগণের অনেকেরেই বাড়িঘর ভেঙ্গে যায় এবং অত্যন্ত দূর্ভোগে দিন পার করে আসছিল। দ্রব্যমূলের উর্দ্ধগতি বিদ্যূৎ বিহীন পরিবারে আলোর ব্যবস্থা বেকারত্ব দূরীকরণে স্বনিভর্রতার সুযোগ এবং সুবিধা বঞ্চিত মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান করার লক্ষে মঙ্গলবার ৬ সেপ্টেম্বর ২০২২ শহিদ লেঃ মুশফিক উচ্চ বিদ্যালয় গুইমারা মাঠে ২শত ৪৩টি অসহায় পরিবারের মাঝে শাড়ি লুঙ্গি, সৌরবিদ্যু প্যানেল সেলাই মেশিন গৃহ নির্মাণ সামগ্রী ঢেউটিন এবং আর্থিক সহযোগিতা প্রদান করেন ২৪ আর্টিলারি ব্রিগেড কমান্ডার এবং গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: কামাল মামুন বিএএমএস এনডিসি পিএসসি জি।

এ সময় তিনি বলেন, পাহাড়ে স্থিতিশীলতা ও শান্তি শৃংঙ্খলা বজায় রাখার লক্ষ্যে সেনাবাহীনি সর্বদা প্রস্তুত।

সেনাবহীনির ধারাবাহিক কাজের অংশ হিসেবে গুইমারা রিজিয়ন নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে এ ধারা অব্যাহত থাকবে। এ ব্যাপারে আপনাদের সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য। এ সময় গুইমারা রিজিয়নের অন্যান্য সামরিক পদস্থ কর্মকর্তাগণ এবং সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net