1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বেতন দিতে না পারায় পরীক্ষার হলে ঢৃকতে দেয়া হলো না।আত্ন হত্যার চেষ্টা। - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ জৈনপুর ওহীর পথ ইসলামী দাওয়াহ সেন্টারে ঈদ সামগ্রী বিতরণ

বেতন দিতে না পারায় পরীক্ষার হলে ঢৃকতে দেয়া হলো না।আত্ন হত্যার চেষ্টা।

নেহাল আহমেদ।রাজবাড়ী।
  • আপডেট টাইম : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৩০৩ বার

রাজবাড়ীর গোয়ালন্দে বেতন দিতে না পারায় বিদ্যালয়ের পরীক্ষার হল থেকে বের করে দেওয়ায় এক স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। রোববার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর অসুস্থ ওই স্কুলছাত্রীকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওই স্কুলছাত্রীর বাবা জানান, তার মেয়ে স্থানীয় মুনস্টার কলেজিয়েট স্কুলের নবম শ্রেণির ছাত্রী। চলতি মাসসহ স্কুল কর্তৃপক্ষের ১৯০০ টাকা পাওনা ছিল তার মেয়ের কাছে। সপ্তাহখানেক আগে তিনি ১৫০০ টাকা পরিশোধ করেন। রোববার স্কুলে পরীক্ষা চলাকালে চলতি মাসের বেতন বকেয়া থাকায় তার মেয়েকে অপমান করে হল থেকে বের করে দেন প্রধান শিক্ষক। এরপর তার মেয়ে অপমান সইতে না পেরে বাড়িতে এসে সবার অজান্তে ডিটারজেন্ট পাউডার (ওয়াসিং পাউডার) খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। বিষয়টি পরিবারের লোকজন টের পেয়ে মেয়েকে দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।

তিনি আরো বলেন, স্কুল কর্তৃপক্ষ তার মেয়েকে এভাবে অপমান না করে অভিভাবক হিসেবে তাকে বলতে পারতেন। যেভাবেই হোক তিনি বেতনের চারশ টাকা পরিশোধ করে দিতে পারতেন।

স্কুলের শিক্ষকরা জানান, শেষ পরীক্ষার দিন শুধু ওই স্কুলছাত্রীই নয়, বেতন বকেয়া থাকায় আরো প্রায় অর্ধশত শিক্ষার্থীকে পরীক্ষা দিতে দেয়া হয়নি। কিন্তু মেয়েটি যে এ ধরনের ঘটনা ঘটাবে তা তারা বুঝতে পারেননি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিম জানান, মুনস্টার কলেজিয়েট স্কুল একটি বেসরকারি প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের বেতনেই শিক্ষকদের বেতন হয়। ইতিমধ্যে অন্তত ৪/৫ লাখ টাকা শিক্ষার্থীদের বেতন বকেয়া হয়ে রয়েছে। বকেয়া বেতন আদায়ের জন্য শিক্ষার্থীদের পরীক্ষা দিতে দেয়া হয়নি। তবে কোন শিক্ষার্থীকে কোন প্রকার অপমান করা হয়নি বলে তিনি দাবি করেন। বরং বেতন পরিশোধ করলে পরবর্তীতে এই পরীক্ষা নেয়া হবে বলে তারা বলেছেন।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. আঁখি বিশ্বাস জানান, ডিটারজেন্ট পাউডার খেয়ে অসুস্থ হওয়া ওই রোগীকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এখন তার অবস্থা স্থিতিশীল থাকলেও আরো কিছু সময় না গেলে ঝুঁকিমুক্ত বলা যাচ্ছে না।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net