1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শেরপুরে স্কুল ছাত্র হত্যা মামলার রহস্য উন্মোচন জেলা পুলিশের প্রেস ব্রিফিং - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বিএনপিকে ভোট দিলে দেশ ঋন খেলাপী, সন্ত্রাসী ও মাস্তানদের হাতে চলে যাবে : চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় কর্নেল অলি আহমেদ ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ  হাদি হত্যায় জাতিসংঘকে ‘তদন্তের প্রস্তাব’ দেবে অন্তর্বর্তী সরকার পোকখালী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী সম্পন্ন  কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত নির্বাচনে ১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে : নির্বাচনী জনসভায় ডা. তাহের গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান কুমিল্লা’য় একুশে টিভির অফিসে ক্যামেরাপার্সন ইয়াবাসহ আটক চন্দনাইশ দোহাজারী বার্মা কলোনিতে যৌথ বাহিনীর অভিযানে ৩শ ৪৫ জন রোহিঙ্গা নারী-পুরুষ আটক ঈদগাঁওয়ে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১

শেরপুরে স্কুল ছাত্র হত্যা মামলার রহস্য উন্মোচন জেলা পুলিশের প্রেস ব্রিফিং

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৪৪ বার

শেরপুরে চাঞ্চল্যকর স্কুল ছাত্র লাবন হত্যার রহস্য উন্মোচন হয়েছে। ইতিমধ্যে হত্যাকান্ডের সাথে জড়িত ৪জনকে পুলিশ গ্রেফতার করে ২ জনের স্বীকারোক্তিমুলক জবান বন্দি নিয়েছে আদালত। এ বিষয়ে শুক্রবার দুপুরে জেলা পুলিশের পক্ষ থেকে সদর সার্কেল মো. হান্নান মিয়া সদর থানায় এক প্রেসব্রিফিংএ এ তথ্য জানিয়েছেন।

গত ২৭ সেপ্টেম্বর সদর উপজেলার ঘুঘুরাকান্দি গ্রামের মাসুদ রানার পুত্র মো. নাইম মিয়া উরফে লাবন স্কুল থেকে বাড়ি ফিরে হাডুডু খেলা দেখতে যায়। কিন্তু সে খেলা দেখে আর বাড়ি না ফেরায় তার বাড়ির লোকজন লাবনকে আর খুজে পায়নি। এরপরের দিন সকালে তার মা খোঁজাখুজির এক পর্যায়ে ওই গ্রামের জনৈক জাফর মিয়ার লেবু বাগানের ভিতর লাবনের মরদেহ পড়ে থাকতে দেখে। পরে এঘটনায় শেরপুর সদর থানায় মামলা দায়ের করা হলে পুলিশ হতাকান্ডের ২ দিনের মধ্যে ৪ আসামীকে গ্রেফতার করে এবং ২ আসামীর স্বীকারোক্তিমূলক জবান বন্দি রেকর্ড করা হয়।

এবিষয়ে সদর সার্কেল জানায়, লাবন ছিলো নেশাগ্রস্থ। ঘটনার দিন গ্রেফতারকৃত নয়ন, হৃদয়, মনির ও আসলামের সাথে লাবন এই লেবু বাগানে গিয়ে পলিথিনের ভিতর ব্যান্ডি গাম নেশা করতে যায়। এক পর্যায়ে নেশা করা নিয়ে তারা নিজেদের মধ্যে হাতা-হাতি শুরু হলে এক পর্যায়ে লাবনকে সবাই মিলে নেশাগ্রস্থ অবস্থায় হত্যা করে পালিয়ে যায়। পরে পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net