1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জরুরী সংস্কার প্রয়োজন ঠাকুরগাঁওয়ের চৌধুরীপাড়া জামে মসজিদে ফাটল : দুর্ঘটনার আশংকা । - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী 

জরুরী সংস্কার প্রয়োজন ঠাকুরগাঁওয়ের চৌধুরীপাড়া জামে মসজিদে ফাটল : দুর্ঘটনার আশংকা ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ২৬০ বার

ঠাকুরগাঁও সদর উপজেলার চৌধুরীপাড়া বরে মোহাম্মদ সরকার ওয়াক্ফস্টেট জামে মসজিদটির গম্বুজের চারপাশে ফাটল দেখা দিয়েছে। যে কোন সময় সেটি ভেঙ্গে পরে বড় ধরনের দুর্ঘটনার আশংকা দেখা দিয়েছে। এ অবস্থায় খুবই জরুরী ভিত্তিতে মসজিদটির সংস্কার প্রয়োজন হয়ে দাড়িয়েছে। মসজিদটি দ্রুত সংস্কার বা পুন: নির্মাণের জন্য মসজিদের মোতাওয়াল্লী চৌধুরী মো: মোস্তফা সহ ঐ মসজিদে নামাজ আদায়কারী মুসল্লিগণ ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমানের কাছে একটি লিখিত আবেদন জমা দিয়েছেন। সেখানে উল্লেখ করা হয়, মসজিদটি আনুমানিক ১৮৫২ সনে স্থাপিত হয়। প্রায় ১৫০ বছরের এ মসজিদটি বর্তমানে ব্যবহারের অনুপোযোগী হয়ে পরেছে। মসজিদের তিনটি গম্বুজের চারিদিকে অসংখ্য ফাটল দেখা দেওয়ায় বৃষ্টির পানি চুয়ে পরে নামাজ আদায় করতে সমস্যা হয়। এটি যে কোন সময় ভেঙ্গে পরতে পারে। মসজিদটিতে প্রায় ২শ জন মুসল্লি নিয়মিত নামাজ আদায় করেন। আচমকা এটি ভেঙ্গে পরলে মুসল্লীদের বড় ধনের ক্ষতি হতে পারে বলে উল্লেখ করে দ্রুত এটি পুন:নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানিয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net