1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চৌদ্দগ্রামে প্রবাসীর বাড়িতে ভাংচুর, চরম নিরাপত্তাহীনতায় পরিবার নবীগঞ্জে ১৪০ পিস ইয়াবাসহ সেনাবাহিনীর হাতে ৩ ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার  বাঁশখালীতে পৌরসভায় ধানের শীষকে বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গিকার নবীগঞ্জে ইংল্যান্ড প্রবাসী তালেব উদ্দিনের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন পোকখালী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন ১ লাখ ৫৭ হাজারের বেশি প্রবাসীর পোস্টাল ব্যালট এখন দেশে আপিল বিভাগেও ভাগ্য খুলল না কুমিল্লার গফুর ভূঁইয়ার কুমিল্লা-৪ আসন আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না হাসনাতের প্রতিদ্বন্দ্বী মুন্সী ঈদগাঁওয়ে আমির সুলতান-দিল-নেওয়াজ বেগম হাই স্কুলে পুরস্কার বিতরণী সম্পন্ন  তিন জেলা পরিষদে বাঙালি প্রতিনিধিত্ব ভাইস চেয়ারম্যানের দাবী জানিয়েছে সিএইচটি সম্প্রীতি জোট

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ২১২ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে সেন্টমার্টিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দিলে দুর্ঘটনায় কবলিত হয়। এতে ঘটনাস্থলেই জাহাঙ্গীর আলম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত জাহাঙ্গীর আলম সিটি ডেন্টাল কলেজ হাসপাতালের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। তিনি লক্ষ্মীপুর জেলার সদর থানার চর মোহাম্মদ গ্রামের সাইদুল ইসলামের ছেলে।

স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, রোববার ভোর আনুমানিক ছয়টায় ঢাকাগামী সেন্টমার্টিন পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিওড়া-সুজাতপুর এলাকার লাকি হোটেলের সামনে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দিলে মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় ঘটনাস্থলেই জাহাঙ্গীর নামে এক ব্যক্তি নিহত ও কমপক্ষে আরও চারজন আহত হয়। আহতরা হলো অশোক কুমার রায়, কামরুল ইসলাম, অমল কুমার ও সাইদুল। সংবাদ পেয়ে মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো: গিয়াস উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় নিহতের লাশ উদ্ধার করে এবং গুরুতর আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

বিষয়টি নিশ্চিত করে মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ এ কে এম মনজুরুল হক আখন্দ বলেন, ‘দুর্ঘটনার সংবাদ পেয়ে হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি থানায় নিয়ে আসা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে’।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net