1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
এক ঘন্টা পর ঢাকা-ময়মনসিংহ সড়কে ট্রেন চলাচল শুরু - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জের সিরাজপুরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা  মোদিকে তারেক রহমানের চিঠি, সম্পর্ক জোরদারের বার্তা বাঁশখালীর এমপি’র বিরোদ্ধেও অভিযোগবক্স বসানো হবে- জহিরুল ইসলাম এমপি সাতকানিয়া প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন বাস-ট্রেন সংঘর্ষে নিহত মা-দুই সন্তানসহ ১২ জনের পরিচয় শনাক্ত কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ পরিবারের সাথে ঈদ উদযাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন

এক ঘন্টা পর ঢাকা-ময়মনসিংহ সড়কে ট্রেন চলাচল শুরু

শ্রীপুর (গাজীপুর) থেকে ফজলে মমিন;
  • আপডেট টাইম : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ৩৪৩ বার

গাজীপুরের শ্রীপুরে ঢাকাগামী যমুনা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হওয়ায় ঢাকার সাথে ময়মনসিংহ অঞ্চলের ট্রেন চলাচল এক ঘন্টা বন্ধ থাকার পর সকাল ৭টা ৪০ মিনিটে শুরু হয়েছে।

বুধবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ৬টায় ইঞ্চিন বিকলের এ ঘটনা ঘটে। পরে পার্শ্ববর্তী স্টেশনে যাত্রা বিরতি দেয়া বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন এনে ট্রেনটিকে সচল করে শ্রীপুর স্টেশনে আনা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর রেলওয়ে স্টেশনের দায়িত্বরত মাস্টার শামীমা আক্তার।

তিনি জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনটি সকাল ৬টা ২৪মিনিটে শ্রীপুর স্টেশনে প্রবেশ করে। দুই মিনিট পর ৬টা ২৬মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে শ্রীপুর স্টেশন ছেড়ে যায়। সামান্য দূর যেতেই আউটার সিগন্যালের কাছাকাটি পৌছা মাত্রই ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ঢাকা-ময়মনসিংহ সড়কে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। এসময় ময়মনসিংহগামী বলাকা কমিউটার রাজন্দ্রেপুর স্টেশনে যাত্রা বিরতি করছিল। যমুনা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে পড়লে পার্শ্ববর্তী বলাকা কমিউটারের ইঞ্জিন এনে বিকল হওয়া ট্রেনটি সচল করে শ্রীপুর স্টেশনে ফিরিয়ে আনা হলে ঢাকা-ময়মনসিংহ সড়কে ট্রেন চলাচল ৭টা ৪০মিনিটে শুরু হয়। যমুনা এক্সপ্রেস ট্রেনটি এখন শ্রীপুর স্টেশনে রয়েছে। বলাকা কমিউটারের ইঞ্জিন রাজন্দ্রেপুর স্টেশনে পাঠানো হয়েছে। সেখানে অপেক্ষমান বলাকা কমিউটার অল্প কিছু সময়ের মধ্যে ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে যাবে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net