1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে কৃষক লীগের প্রতিবাদ সমাবেশ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাস-ট্রেন সংঘর্ষে নিহত মা-দুই সন্তানসহ ১২ জনের পরিচয় শনাক্ত কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ পরিবারের সাথে ঈদ উদযাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ 

মাগুরায় বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে কৃষক লীগের প্রতিবাদ সমাবেশ

মোঃ সাইফুল্লাহ;
  • আপডেট টাইম : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ২৮৮ বার

মাগুরার শ্রীপুরে বিএনপির নৈরাজ্য, তান্ডব ও পুলিশের উপর হামলা এবং অগণতান্ত্রিক কর্মকাণ্ডের প্রতিবাদে সমাবেশ করেছে শ্রীপুর উপজেলা কৃষক লীগ।
১০ ডিসেম্বর শনিবার বিকেলে উপজেলার টিকারবিলা বাজারে উপজেলা কৃষক লীগের সভাপতি নজরুল ইসলামের নেতৃত্বে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. ফরিদুল ইসলাম বলেন, বিএনপি আবার দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। তারা পুলিশের ওপর হামলা চালিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করছে।
তিনি আরো বলেন, দেশের উন্নয়ন বাধাগ্রস্ত ও নৈরাজ্য সৃষ্টিকারীদের সমুচিত জবাব দিতে কৃষক লীগের নেতৃবৃন্দ রাজপথে আছে এবং থাকবে।
আমলসার ইউনিয়ন কৃষক লীগের সভাপতি দিদার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খবির হোসেন খান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি মরিয়ম লাজবিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কায়কোবাদ বিশ্বাস কবির, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীন রাসেদ, আমলসার ইউনিয়ন কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ওয়াজেদ আলী বিশ্বাসসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কৃষক লীগের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net