1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় বিদায়ী শিক্ষক-কর্মচারী ও জি পি এ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে সাধারন শিক্ষার্থীদের সম্মানে উপজেলা শিবিরের ইফতার মাহফিল নোয়াখালীর বসুরহাট পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান  শ্রমিকদের শৃঙ্খলা ও অধিকার প্রতিষ্ঠায় শ্রমিক দল সব সময় সোচ্চার থাকবে: মীর হেলাল এমপি ঈদগাঁওয়ে ইজিবাইক চুরি চক্রের মূল রহস্য উদঘাটন, গ্রেপ্তার-২ ধর্ম আলো বৌদ্ধ বিহারে অষ্ট পরিষ্কার দান ও সংঘদান উৎসব সম্পন্ন  স্বপ্নের নবীনগর মানবতার কল্যাণে ফেসবুক গ্রুপের ঈদ উপহার বিতরণ ব্যক্তিস্বার্থ ভুলে দেশ ও জনস্বার্থে এক সাথে কাজ করার আহ্বান: মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা  দেশের নাগরিকরা দুর্বল হলে রাষ্ট্র শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী এনায়েত বাজার ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই – কাউন্সিলর প্রার্থী লায়ন মো.জিয়াউল হক সোহেল  রাজধানীতে নাঙ্গলকোটবাসীর মিলনমেলা: ঢাকায় ‘একখণ্ড নাঙ্গলকোট’ গড়ার প্রত্যয়

মাগুরায় বিদায়ী শিক্ষক-কর্মচারী ও জি পি এ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ৪২২ বার

মাগুরার শ্রীপুর সরকারি এম সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের বিদায়ী শিক্ষক- কর্মচারী, এস এস সি পরীক্ষা ২০২২ এ জি পি এ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ফলাফল প্রকাশ অনুষ্ঠান আনুষ্ঠানিক ভাবে অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শামীমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অত্র বিদ্যালয়ের সভাপতি কুমালেশ মজুমদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুন্ডু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ বি এম নকিবুল হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোঃ ইকরাম আলী বিশ্বাস।
বক্তব্য রাখেন শ্রীপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক অপূর্ব কুমার মিত্র,সাবেক শিক্ষক আলহাজ্ব খান শফিউদ্দিন, জোয়ার্দার আবুল কাশেম,খলিফা আবুল হোসেন, পরিমল শিকদারসহ অন্যরা।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ ওয়াসিম আকরাম, জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃসাইফুল্লাহ,সাবেক শিক্ষক অজিত কুমার পাল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেবসহ আরো অনেকে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক কে,এম রোকন- উজ-জামান সুইটের সার্বিক পরিচালনায় ও বিদ্যালয়ের শিক্ষার্থী তাসনিম আক্তার জিনহা ও আরিশা আহসানের সঞ্চালনায় এ সময় জি পি এ ৫ প্রাপ্ত ৪৮জন শিক্ষার্থী, ৫ সাবেক শিক্ষক ও ৬ জন সাবেক কর্মচারীকে বিশেষ সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।
সবশেষে ঘোষণা করা হয় ২০২২ সালের ফলাফল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net