1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীনগরে ইয়াবা সহ সেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেল তদারকিতে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান 

শ্রীনগরে ইয়াবা সহ সেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

আব্দুর রকিব শ্রীনগর প্রতিনিধি ঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ২৯৯ বার

শ্রীনগরে ইয়াবা সহ এক সেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার ডাকবাংলো এলাকা থেকে ২২ পিস ইয়াবা সহ সেচ্ছাসেবক লীগ নেতা ফরহাদ হোসেন ফয়সালকে গ্রেপ্তার করা হয়। ফরহাদ হোসেন নব নির্বাচিত উপজেলা সেচ্ছাসেবক লীগের সদস্য ও শ্রীনগর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনগর থানা পুলিশ ডাকবাংলো এলাকায় অভিযান পরিচালনা করে ফরহাদ হোসেন ফয়সাল (৩৫) কে আটক করে। এসময় তল্লাশী করে তার কাছ থেকে ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম জানান, ফরহাদের বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদক মামলা রেকর্ড করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। শ্রীনগর থানার মামলা নং ৩২(১২)২০২২।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net