1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাজীপুরে নির্মাণাধীন শপিং মলের লিফটের গর্তে পড়ে যুবক নিহত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় উৎসব মুখর পরিবেশে মাগুরা মেডিকেল কলেজের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত   নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডেঙ্গুতে যুবকের মৃত্যু  নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে বাংলাদেশের শোক, সহায়তার প্রস্তাব নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ ৪০৩ ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি জীবনের সর্বাবস্থায় রাসূলুল্লাহ (সা.) এঁর ‍সুন্নাহ অনুসরণ করতে হবে’ : মুফতি জসিমুদ্দীন তিন বছরেও আওয়ামীলীগের হামলার বিচার পাননি যুবদল নেতা ফিরোজ নবীনগরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল লাকসামে ঈদে মিলাদুন্নবীর জুলুসে হাজারো মানুষের ঢল

গাজীপুরে নির্মাণাধীন শপিং মলের লিফটের গর্তে পড়ে যুবক নিহত

এস কে সানি টঙ্গী (গাজীপুর) :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০২৩
  • ৪৬৫ বার

গাজীপুরে নির্মাণাধীন একটি শপিং মলের লিফটের গর্তে পড়ে নিহত যুবক রাকিব মিয়া (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

এর আগে সন্ধ্যা ৭টার দিকে উপজেলার জৈনা বাজার এলাকার টাউন হল নামে শপিং মলের নির্মাণাধীন লিফটের পাশে মুঠোফোনে কথা বলার সময় নিচে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন।

নিহত রাকিব ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের বড়কাশর গ্রামের মো. শাহাদাত হোসেনের ছেলে। তিনি শ্রীপুরের একটি কলেজে পড়াশোনার পাশাপাশি রেনেটা নামে একটি কারখানায় শ্রমিকের কাজ করতেন।

টাউন হল শপিং কমপ্লেক্সের মালিক আব্দুল বাতেন সরকার জানান, লিফটের গর্তে এক যুবক পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়।

ফায়ার সার্ভিস কর্মীরা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে মৃত্যুর বিষয়টি জানাতে পারি।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, ওই যুবকের শরীরে প্রচুর আঘাতের চিহ্ন ছিল। চারতলা থেকে নিচে পড়ে তার কোমর ভেঙে গিয়েছিল। প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net