1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নারী উদ্যোক্তাদের প্রথম সাময়িকী " বিজয়িনী" প্রকাশিত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক টাঙ্গাইলে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইন সদস্য সচিব নির্বাচিত  ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষনা ঈদগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক দেখতে চায় লক্ষীছড়ি বাসী নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে অর্ধ কোটি টাকার ক্ষতি  ঈদগাঁওয়ে অপহরণ নাটকের ভিকটিম ও সহযোগী উদ্ধার ঈদগাঁওয়ে ১৫ লিটার চোলাই মদ সহ ব্যবসায়ী গ্রেফতার নাঙ্গলকোটে তিন সহোদর দাদন কারবারে সর্বস্বান্ত শত শত পরিবার ঈদগাঁওয়ে শিশু অপহরণ, লাখ টাকা মুক্তিপণ দাবী

নারী উদ্যোক্তাদের প্রথম সাময়িকী ” বিজয়িনী” প্রকাশিত

নিজস্ব প্রতিবেদক |
  • আপডেট টাইম : রবিবার, ১৫ জানুয়ারি, ২০২৩
  • ৪৫৪ বার

নারী উদ্যোক্তাদের উদ্যোক্তা কথন নিয়ে প্রথম সাময়িকী ” বিজয়িনী” প্রকাশিত হয়েছে। বিশিষ্ট শিক্ষাবিদ,সমাজসেবক, মিডিয়া বিশ্লেষক ও গবেষক ড. মুহিব্বুল্লাহ শাহীন এর সম্পাদনায় ওয়েব ফাউন্ডেশন সাময়িকীটি প্রকাশ করেছে।

বিজয়িনী’র উপদেষ্টা সম্পাদক হিসেবে রয়েছেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি। সাময়িকীটিতে নারীদের উদ্যোক্তা হয়ে ওঠার বাস্তব চিত্র, ওয়েবের অগ্রযাত্রা, আদিবাসী উদ্যোক্তা জীবন,নারীর শারীরিক ও মানসিক সমস্যা, ভ্রমণ কাহিনী, উদ্যোক্তাদের করনীয় ও বর্জনীয় প্রভৃতি বিষয় নিয়ে ওয়েবের নারী উদ্যোক্তারা লিখেছেন। আছে নারী উদ্যেক্তার জন্য উপযোগী পরামর্শও।

সাময়িকীর সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন ওয়েব প্রেসিডেন্ট রূপা আহমেদ।
এছাড়া সম্পাদনা পরিষদের বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করেন ওয়েব ভাইস প্রেসিডেন্ট রবিন আহমেদ ও ওয়েব সেক্রেটারি শরিফা ইশরাত জাহান সাদিয়া।

ওয়েব চীফ এডভাইজার ও সাময়িকীর সম্পাদক ড. মুহিব্বুল্লাহ শাহীন বলেন, দেশের বৃহৎ জনগোষ্ঠীর বড় অংশ নারী। আর নারীদের পিছিয়ে রেখে দেশের অর্থনীতি সাবলম্ভী করা সম্ভব নয়। তাই এই সাময়িকীর প্রকাশ পিছিয়ে থাকা নারীদের উদ্যোক্তা হয়ে ওঠার স্বপ্ন পূরণ করবে বলে আমাদের আশা। একইসঙ্গে আমার বিশ্বাস, এই সাময়িকী হতাশা গ্রস্থ নারীদের নতুন পথচলায় পাথেয় হবে। তিনি ওয়েব কর্তৃপক্ষকে এমন একটি কাজে সহযোগী হওয়ার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। ভবিষ্যতে এর ধারা অব্যাহত থাকবে এমনটাই আশাবাদী সম্পাদক সহ সকলে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net