1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসের সমাপনী ও পুরস্কার বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২ মাসের সেরা পারফরমেন্স ঈদগাঁও থানার ওসি সিফাত পুরস্কৃত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

ঠাকুরগাঁওয়ে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসের সমাপনী ও পুরস্কার বিতরণ

মোঃ মজিবর রহমান শেখ |
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩
  • ৩২৯ বার

ঠাকুরগাঁওয়ে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। ১০ জানুয়ারি মঙ্গলবার শহরের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে রাগবী (তরুন/তরুনী) খেলার মাধ্যমে সমাপনী ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের আয়োজনে ও ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, ঠাকুরগাঁও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস পরিচালনা কমিটির আহবায়ক প্রবীর কুমার গুপ্ত বুয়া, বালিয়াডাঙ্গী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার সদস্য মনোয়ার হোসেন লেবিন, মাসুদ রানা, মহিলা ক্রীড়া সংস্থার প্রীতি গাঙ্গুলী, আতাউর রহমান প্রমুখ। পরে অংশগ্রহনকারী বিজয়ী ও বিজীত টিমের খেলোয়াড়দের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন অতিথিরা। অনুষ্ঠানে ক্রীড়া সংস্থা ফুটবল এসোসিয়েশনের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন উপজেলা থেকে আগত ক্রীড়া সংগঠক ও অংশগ্রহনকারী খেলোয়াড়গণ উপস্থিত ছিলেন। এ বছর শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসে উপজেলা পর্যায়ে ব্যাডমিন্টন, টেবিল টেনিস, উশু, তায়কোয়ানডো, কারাতে, রাগবি ও এ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর মধ্যে এ্যাথলেটিকসে তরুন/তরুনী, রাগবিতে তরুণ, ব্যাডমিন্টনে তরুন একক/দ্বৈত, টেবিল টেনিসে তরুন একক/দ্বৈত, রাগবিতে তরুনী, ব্যাডমিন্টনে তরুনী একক/দ্বৈত, টেবিল টেনিসে তরুনী একক/দ্বৈত, ব্যাডমিনটন মিক্স ডবল, তায়কোয়ানডোতে তরুন/তরুনী, কারাতে তরুন/তরুনী ও উশুতে তরুন/তরুনী টিমের খেলোয়াড়েরা অংশগ্রহন করেন। প্রত্যেক ইভেন্টেই প্রতিটি উপজেলা থেকে ৫ জন খেলোয়াড় অংশ নেন। উল্লেখ্য, গত ৩ জানুয়ারি শহরের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসের উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net