1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে হরিপুরে ঢেউটিন, কম্বল, খাদ্য এবং নগদ অর্থ বিতরণ করেন- এমপি ছেলে সুজন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

ঠাকুরগাঁওয়ে হরিপুরে ঢেউটিন, কম্বল, খাদ্য এবং নগদ অর্থ বিতরণ করেন- এমপি ছেলে সুজন

মোঃ মজিবর রহমান শেখ,
  • আপডেট টাইম : সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩
  • ২৪৯ বার

ঠাকুরগাঁও -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব দবিরুল ইসলাম এমপি এর ছেলে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক , অধ্যক্ষ মোঃ মাজহারুল ইসলাম সুজন বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে গরীবের মুখে হাসি ফোটে। উন্নয়নের পথে দেশ বদলে গেছে। বাংলাদেশে এখন আর খাদ্য ঘাটতি নেই। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ বাংলাদেশ।
৩১ জানুয়ারী সোমবার হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের বেলুয়া গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন, কম্বল, খাদ্য এবং নগদ অর্থ বির্তরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, হরিপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এসএম আলমগীর, সহ-সভাপতি ও ভাইস চেয়ারম্যান প্রভাষক আব্দুল কাইয়ুম পুষ্প, ঠাকুরগাঁও জেলা পরিষদ সদস্য আনিসুজ্জামান শান্ত, যুবলীগ নেতা আমজাদ আলী, আমগাঁও ইউনিয়নের চেয়ারম্যান পাভেল তালুকদার, শরিফউদ্দীন সরকার, কৃষক নেতা আমিনুল ইসলাম
সহ স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মী বৃন্দ।
তিনি আরো বলেন, আওয়ামীলীগ সরকার গরীব, মেহনতী, শ্রমিকদের কথা চিন্তা করে ১০টাকা কেজিতে চাল বিতরণের মাধ্যমে তাদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও আওয়ামীলীগ সরকার কে জয়যুক্ত করে ক্ষমতায় আনতে হবে। আবারও আওয়ামীলীগ সরকার ক্ষমতা পেলে গরীব, মেহনতী, শ্রমিকদের কষ্ট লাঘব হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net