1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিতর্কিত পাঠ্যক্রম বাতিল ও জড়িতদের শাস্তির দাবীতে সৈয়দপুরে ইশা ছাত্র আন্দোলনের মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাটিরাঙ্গায় পুজা মন্ডপ পরিদর্শনে পৌর বিএনপি রামগড়ে পুজা মন্ডপ পরিদর্শন করলেন ওয়াদুদ ভূঁইয়া মাগুরায় ‘আব্দুল মালেক বিশ্বাস মেমোরিয়াল ট্রাস্ট হাসপাতাল’-এর উদ্বোধন”গ্রামীণ স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত আন্তর্জাতিক বাজারে কমল সোনার দাম নকলায় নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ‎রাঙ্গাবালীতে ট্রলিং বোট বন্ধের দাবিতে জেলেদের মানববন্ধন মাগুরায় দারিয়াপুর ডিগ্রি কলেজে ‘আনোয়ারা খাতুন’ ছাত্রী নিবাসের উদ্বোধন ফরিদপুরে মাদক কেনার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ছেলে আটক সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী আনোয়ারা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম সালাহউদ্দিনের মমতাময়ী মায়ের মৃত্যুতে প্রেস ক্লাবের গভীর শোক

বিতর্কিত পাঠ্যক্রম বাতিল ও জড়িতদের শাস্তির দাবীতে সৈয়দপুরে ইশা ছাত্র আন্দোলনের মানববন্ধন

মোঃজাকির হোসেন নীলফামারী প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩
  • ৩৭৫ বার

জাতীয় শিক্ষাক্রম ২০২৩ সংষ্কার, বিতর্কিত পাঠ্যক্রম বাতিল ও পাঠ্যক্রম প্রণয়নে জড়িতদের তদন্তপূর্বক শাস্তির দাবীতে নীলফামারীর সৈয়দপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারী) বেলা ৩ টায় শহরের বঙ্গবন্ধু চত্বরে (পাঁচমাথা মোড়) এর আয়োজন করে ইসলামী শাসনতন্ত্র (ইশা) ছাত্র আন্দোলন সৈয়দপুর উপজেলা শাখা।

এতে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সৈয়দপুর উপজেলা সভাপতি মাওলানা সদর উদ্দিন, সাধারণ সম্পাদক হাফেজ নুরুল হুদা, ইশা ছাত্র আন্দোলনের জেলা সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক,
উপজেলা সভাপতি আমিনুল মেশকাত, সাধারণ সম্পাদক মোঃ মোক্তারুল হক প্রমুখ। সভাপতিত্ব করেন ছাত্র আন্দোলন সহ সভাপতি হিজবুল্লাহ বাহার।

ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা সিলেবাসের বিতর্কিত বিষয়গুলো দ্রুত সংশোধন করে পুরো শিক্ষা ব্যবস্থা সংষ্কারের দাবী জানান। একইসাথে এই তথ্যগত ভুলসহ বিতর্কের অবতারণার সুযোগ সৃষ্টির জন্য দায়ী ব্যক্তিদের তদন্ত সাপেক্ষে শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

তারা বলেন, সিংহভাগ মুসলিম অধ্যুষিত এদেশে কোনভাবে ইসলাম বহির্ভূত শিক্ষা ব্যবস্থা প্রণয়ন ও বাস্তবায়ন করতে দেয়া হবেনা। ইতোমধ্যে যেসব ইসলামী শিক্ষা বাদ দেয়া হয়েছে তা পূনঃ সংযোজন এবং হিন্দুত্ববাদী বিষয়সমুহ অপসারণ করে প্রকৃত শিক্ষানীতি গ্রহণ করতে হবে। নয়তো জীবন দিয়ে হলেও বিজ্ঞানের নামে ইহুদীদের মতাদর্শ প্রতিষ্ঠার সকল অপচেষ্টা প্রতিহত করা হবে। এজন্য তারা সকল মুসলমানকে সচেতন ও সোচ্চার হওয়ার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net