1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় ৮৭ ফাউন্ডেশনের ৩য় বার্ষিক সাধারণ সভা উপলক্ষে শিক্ষা বৃত্তি প্রদান ও কম্বল বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৮ মে ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের আর্থিক সহায়তা প্রদান সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয় আফজলের নেছা ও লিটনের মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল ঈদগাঁওর পোকখালীতে ২ দিন ধরে মাদ্রাসা ছাত্রী নিখোঁজ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন সম্পাদক পরিষদের নেতারা সভাপতি আরিফ, সম্পাদক বিজন ঈদগাঁওয়ে বাজুসের নির্বাচন সম্পন্ন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি’র নির্বাচনে পক্ষপাদুষ্ট নির্বাচন কমিশনার পদত্যাগের দাবি: ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদ  সুপ্রিম কোর্ট হেল্পলাইনে সেবা পাচ্ছেন বিচারপ্রার্থী জনগণ হাটহাজারীতে সংগঠক সালাহ উদ্দিনের ব্যবস্থাপনায় ফ্রী চিকিৎসা সেবা ক্যাম্প ঈদগাঁওয়ে বন মামলার পলাতক আসামি গ্রেফতার

মাগুরায় ৮৭ ফাউন্ডেশনের ৩য় বার্ষিক সাধারণ সভা উপলক্ষে শিক্ষা বৃত্তি প্রদান ও কম্বল বিতরণ

মোঃ সাইফুল্লাহ;
  • আপডেট টাইম : সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩
  • ৩২৪ বার

মাগুরার শ্রীপুরের খামার পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের নিয়ে গঠিত সেচ্ছাসেবী সংগঠন “৮৭ ফাউন্ডেশন” এর ৩য় বার্ষিক সাধারণ সভা উপলক্ষে গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান ও শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

২১ জানুয়ারী শনিবার বেলা সাড়ে ১১টার দিকে খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে ৮৭ ফাউন্ডেশনের সহ-সভাপতি মোঃ মনোয়ার হোসেন শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ভার্চুয়ালী অংশ গ্রহন করেন ৮৭ ফাউন্ডেশনের প্রতিষ্ঠা কানাডা প্রবাসী ডাঃ মুধা সাইফুল ইসলাম রন্জু।

৮৭ ফাউন্ডেশনের দপ্তর সম্পাদক মোল্লা আতিয়ার রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান পরিচালনা কমিটির আহ্বায়ক ও ৮৭ ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মৃত্যঞ্জয় কুৃমার ঘোষ।

এ সময় ভার্চুয়ালে যুক্ত হয়ে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ৮৭ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কানাডা প্রবাসী ডা. মৃধা সাইফুল ইসলাম রন্জু সংযুক্ত আরব আমিরাত থেকে যুক্ত হয়ে বক্তব্য রাখেন মোহাম্মদ রফিকুল হক মিয়া।
ভার্চুয়ালী যুক্ত ছিলেন ইন্জিনিয়ার মোঃ নবাব আলীসহ অন্যরা।
বক্তব্য রাখেন ৮৭ ফাউন্ডেশনের উপদেষ্টা মালয়েশিয়া প্রবাসী এম রেজাউল করিম রেজা, খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মজিদ, শ্রীকোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল আজিজ মোল্লা, খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল কাদের লোহানী, খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন সহকারী শিক্ষক অনন্ত কুমার বিশ্বাস, এ জেড উবাইদুল্লাহ, জেলা জীব বৈচিত্র্য ও বন্য প্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী অনিক বিশ্বাস ও সাথী আক্তার।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খামারপাড়া এস আই সিনিয়র মাদ্রাসার আরবী প্রভাষক মোঃ হাবিবুর রহমান, বরিশাট দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নূরউদ্দিন মৃধাসহ আরো অনেকে।

বার্ষিক সাধারণ সভায় ২০২৩-২৪ সালের জন্য শেখ মোঃ মঈদুল ইসলামকে সভাপতি ও মোহাম্মাদ আমিনুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।

৮৭ ফাউন্ডেশনের উপদেষ্টা এম রেজাউল করিম রেজা জানান, ৮৭ ফাউন্ডেশনের উদ্যোগে ৪টি মাধ্যমিক বিদ্যালয়, ২ টি মাদ্রাসা ও ১টি কলেজসহ মোট ৭ টি প্রতিষ্ঠানের ৩৪ জন গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। ১জন শিক্ষার্থীকে প্রতি মাসে ১হাজার টাকা ও ১জন অবসরপ্রাপ্ত কর্মচারীকে প্রতিমাসে ৩ হাজার টাকা প্রদান করা হয়। এবছর আজ পর্যন্ত দেড়শো শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়া করোনাকালীন সময়ে আলোকিত সামাজিক উন্নয়ন সংস্থার মাধ্যমে অক্সিজেন সেবা প্রদান করা হয়। যা এখন পর্যন্ত এ সেবা অব্যহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net