1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
এক পা দু পা করে এগিয়ে যাচ্ছে জনপ্রিয় ধারাভাষ্যকার মার্শাল দেওয়ান - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক চন্দনাইশ শঙ্খ নদীতে স্লাইজ পড়া বন্ধ করেছে বিদ্যুৎ বিভাগ নোয়াখালীর সেনবাগে ৩০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ঢাকার মীরপুর “ল” কলেজের শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান ও সনদ বিতরণ অনুষ্ঠিত নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে অবস্থানের জেরে শিক্ষার্থীকে বহিষ্কারের হুমকির অভিযোগ, আইন বিভাগের চেয়ারম্যানের বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ মাগুরার শ্রীপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নির্মান শ্রমিকের মৃত্যু মাগুরার শ্রীপুরে শিক্ষক সোহেল রানার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন থিয়েটার ইউনিট মাগুরার তিন দিনব্যাপী অভিনয় কর্মশালা ও সনদ বিতরণ অনুষ্ঠিত

এক পা দু পা করে এগিয়ে যাচ্ছে জনপ্রিয় ধারাভাষ্যকার মার্শাল দেওয়ান

এস কে সানি টঙ্গী (গাজীপুর) :
  • আপডেট টাইম : সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩০৬ বার

মার্শাল দেওয়ান ১২ বছর ধরে রেডিও ভূমি থেকে সনদ প্রাপ্ত ক্রিড়া ধারাভাষ্যকার এবং বাংলাদেশে বিভিন্ন জেলায় উপস্থাপক হিসেবে কাজ করছেন।

ধারাভাষ্য, উপস্থাপনা হাইস্কুল জীবন থেকেই শুরু।

মার্শাল দেওয়ান পেশায় ধানমন্ডি আনোয়ার খান মর্ডান হাসাপাতালের Executive officer হিসেবে হিসেবে কাজ করেন।

তিনি বাংলাদেশ রেডিও ভুমি ও ক্রিড়া ধারাভাষ্যকার উপস্থাপক হিসেবে প্রথম কর্মজীবনে প্রবেশ করেন।

তার এ দীর্ঘ উপস্থাপনা জীবনের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা হয় শ্যামল বাংলার সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন এস কে সানি–

বাংলাদেশ রেডিও ভুমি ও ক্রিড়া ধারাভাষ্যকার আমার কাজের অভিজ্ঞতা নানামুখী। যা একটু আগেই বললাম। বিভিন্ন ধরনের অনুষ্ঠান ধারণ করেছি সারাদেশে যেমন: বিভিন্ন ফেসবুক পেজের খেলাগুলো আমি ধারাভাষ্যকার দায়িত্ব পালন করি।চলেন বিয়ে করি ফেসবুক পেজ,আসেন বিয়ে করি,গ্রাম বাংলার জনতা,১৯৭২-২০২০ ফেসবুক পেজ,ভ্রমণ পিপাসুদের আড্ডায় বাংলাদেশ ফেসবুক পেজ এ রকম অনেক অনলাইন ফেসবুক পেজের বিভিন্ন পোগ্রামে উপস্থাপনা,পেজের ক্রিকেট এবং ফুটবল খেলায় নিয়ে হিসেবে দায়িত্ব পালন করে থাকি।

এ ছাড়াও সাক্ষাৎকারমূলক বিভিন্ন অনুষ্ঠান করেছি। সব মিলিয়ে কাজের অভিজ্ঞতা দারুণ। আমার শুরু বাংলাদেশ রেডিও ভুমি ও ক্রিড়া ধারাভাষ্যকার দিয়ে, আমি আমৃত্যু এখানে কাজ করতে চাই।

মার্শাল দেওয়ান বলেন, উপস্থাপনা অনেকটা সাধনার মতোই। খুব গুরুত্ব সহকারে এটি নিতে হবে। রেডিও শুনতে হবে। চর্চা করতে হবে। চর্চা ছাড়া, পরিশ্রম ছাড়া উপস্থাপক হওয়া সম্ভব নয়। অবশ্যই সমসাময়িক জ্ঞান, সুমধুর কণ্ঠ, শুদ্ধ উচ্চারণ, সময়জ্ঞান—এগুলো খুব গুরুত্বপূর্ণ।

তিনি আরোও বলেন, আসলে প্রশিক্ষণ নেওয়ার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নিজের অধ্যবসায় ও চর্চা। অনেক ভালো ভালো সংগঠন বা প্রতিষ্ঠান কোর্স করিয়ে থাকে। খোঁজ-খবর নিয়ে ভালো কোনো জায়গা থেকেই কোর্স করা যেতে পারে।

মার্শাল দেওয়ান বলেন, একেক জনের চিন্তা-ভাবনা একেক রকম। আমার কাছে তো অবশ্যই এটি চমৎকার একটি পেশা। কারণ এ পেশায় অর্থ, সম্মান, নিজের ভালো লাগা সবকিছুই পাওয়া যায়। যারা উপস্থাপনায় আসেন, তারা এ মানসিকতারই মানুষ। তাই নেশা ও পেশা মিলে গেলে যা হয়, তা বলার অপেক্ষা রাখে না।

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মার্শাল দেওয়ান বলেন, আমার ভবিষ্যতে পরিকল্পনা বলে কিছু নেই সেরকম। কারণ আমি প্রতি মুহূর্তে বাঁচি। সব সময় বর্তমান সময়েই চিহ্ন রেখে চলার চেষ্টা করি। একটি মানবিক পৃথিবীর স্বপ্ন দেখি।

মার্শাল দেওয়ান বাংলাদেশর একজন জনপ্রিয় ধারাভাষ্যকার, অনলাইনের মার্শাল দেওয়ান সকলের কাছে একটি পরিচিত মুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net