ঢাকা   ০৫:০০:৩৯ এএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে জমি দখল ও মারপিটের ঘটনায় আদালতে অভিযোগ দায়ের ।

মোঃ মজিবর রহমান শেখ,
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩৫৩ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ঠাকুরগাঁও সদর উপজেলার আকচায় নিজের ক্রয়কৃত জমিতে আশ্রয় দেওয়া মানুষজনের মারপিট ও জমি দখলের চেষ্টাকালে বাধা দেওয়ার ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়। ১৩ ফেব্রুয়ারি সোমবার ঠাকুরগাঁও বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে এ অভিযোগ দায়ের করেছেন প্রশন্ন বর্মন (৪৫) নামে এক ব্যক্তি। লিখিত অভিযোগে জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা (কানাইয়া মন্দিরপাড়া) গ্রামের প্রশন্ন বর্মন ২০১৫ সালে ৫৯৪২ নং – দলিলমুলে উল্লেখিত জমি কিনে ভোগ দখল করে আসছিলেন। একই গ্রামের বলরাম বর্মন ওরফে বুলু (৪৫) এর নিজের বসবাসের কোন জমি না থাকায় নিজের অসহায়াত্বের কথা জানায়। পরে উল্লেখিত জমিতে প্রশন্ন বর্মন তাদেরকে অস্থায়ী ভাবে বাঁশের বেড়া টিনের চালা নির্মাণের অনুমতি দিলে তারা ঘর তুলে সেখানে বসবাস করে আসছেন।

এ অবস্থায় কয়েকদিন পূর্বে ঐ জমিটি প্রশন্নের প্রয়োজন হলে তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য জানালে তারা অস্বীকৃতি জানায়। এ অবস্থায় গত বৃহস্পতিবার বাড়িটি ছেড়ে না দিয়ে জবর দখলের উদ্দেশ্যে সেখানে পাকা ঘর নির্মাণ করতে থাকে বলরাম বর্মন। বিষয়টি জানার পর প্রশন্ন বর্মন তাদের বাধা দিতে গেলে সে দলবল নিয়ে প্রশন্ন বর্মন, তার স্ত্রী সহ পরিবারের সদস্যদের বেধরক মারপিট করে আহত করে নারীদের শ্লিলতাহানী ঘটায়। এ সময় স্থানীয়রা গিয়ে আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় প্রশন্ন বর্মন বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে এ মামলাটি দায়ের করেন। মামলায় প্রতিপক্ষরা হলেন ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা (কানাইয়া মন্দিরপাড়া) গ্রামের সদানন্দ বর্মনের ছেলে বলরাম বর্মন ওরফে বুলু (৪৫), তার ছেলে অর্জুন বর্মন (২৫), নতুন বর্মন (২০), সদানন্দ বর্মনের ছেলে দেবেন বর্মন (৩৫), হরেশ চন্দ্র বর্মন (৪২), সুবাস বর্মন (৪৬), মৃত কদবদু বর্মনের ছেলে হিতেন বর্মন (৫২), মৃত পূর্ন বর্মনের ছেলে জয়ন্ত বর্মন, শশীনাথ রায়ের ছেলে শংকর রায় (৩০), মৃত নগেন মহন্তের ছেলে অনিল মহন্ত (৬৫) ও তার ছেলে রামাকান্ত মহন্ত সহ অজ্ঞাতনামা ১০/১২ জন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি