ঢাকা   ১১:২৬:০৫ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

ঠাকুরগাঁওয়ে প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৪৪০ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ঠাকুরগাঁওয়ে প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। ৩১ জানুয়ারী মঙ্গলবার বিকেলে পৌর শহরের সরকারপাড়াস্থ পাথরাজ হিউম্যান ডেভলপমেন্ট অর্গানাইজেশনের অফিস চত্বরে এ বিতরণ অনুষ্ঠিত হয়। পাথরাজ হিউম্যান ডেভলপমেন্ট অর্গানাইজেশন ও পাথরাজ ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লি: এর আয়োজনে বিতরণ অনুষ্ঠানে সংস্থার সভাপতি মো: নুর ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো: সামসুজ্জামান, বিশেষ অতিথি শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার মো: শাকিল মাহমুদ, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, পৌর কাউন্সিলর নাজিরা আক্তার স্বপ্না, সংস্থার নির্বাহী পরিচালক শরিফুল ইসলাম, সহ -সভাপতি তাজ উদ্দিন তাজু প্রমুখ।
এ সময় সালন্দর ইউপির কালিতলা এলাকার মো: আবু সাইয়েদের কন্য মোছা: আরিফা আক্তার (১৫) ও দেবীপুর ইউপির খলিশাকুড়ি মুজাবর্নি গ্রামের মৃত বজির উদ্দিনের ছেলে মো: জালাল উদ্দিন (৪০) কে বিশেষ হুইল চেয়ার প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি