1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শেরপুরে ট্রাফিক আইন বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন! পুলিশ হেফাজতে স্ত্রী, এলাকায় চাঞ্চল্য জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান জ্বালানি তেলের দামবৃদ্ধিতে বেড়েছে সবজির দাম সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম

শেরপুরে ট্রাফিক আইন বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৪৫৬ বার

শেরপুরে ট্রাফিক আইন বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শেরপুর ট্রাফিক বিভাগের আয়োজনে শনিবার দুপুরে জেলা শহরের খোয়ারপাড় শাপলা চত্বর পার্শ্বে পরিবহন মালিক, চালক, হেলপার ও শ্রমিকদের নিয়ে এ কর্মশালার অনুষ্ঠিত হয়। শেরপুর ট্রাফিক বিভাগের টিআই (প্রশাসন) মো. এসএম আবু সাঈদ হিরণ এর সভাপতিত্বে ও সার্জেন্ট রুবেল মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম। এসময় তিনি বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, পরিবহন সেক্টরে শৃংখলা রক্ষা, গণ পরিবহনের চালক ও সহযোগিদের সচেতনতা এবং যাত্রীসেবার মান উন্নয়নে নির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি আরো বলেন, মাদক সেবন করে গাড়ী চালনা এবং ঘুমিয়ে বা ঝিমিয়ে গাড়ী চালানো থেকে বিরত থাকার আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা বাসকোচ মালিক সমিতির সভাপতি মো. ছানোয়ার হোসেন ছানু।কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ট্রাক ট্যাংকলড়ী ও কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ আলহাজ্ব আঃ হাই, শেরপুর জেলা ট্রাক মিনিট্রাক ড্রাম ট্রাক ট্যাংকলড়ী ও কাভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. হোসেন আলী, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আশরাফুল আলম মানিক প্রমুখ।
এসময় বক্তারা লাইসেন্স ছাড়া গাড়ি না চালানো, গাড়ি চালানোর পূর্বে ওই গাড়ির কাগজপত্র বা ফিটনেস ঠিক আছে কিনা তা নিশ্চিত হওয়া, সব সময় সতর্ক থেকে গাড়ি চালানোর পরামর্শসহ নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অ্যাপস্) মো. সোহেল মাহমুদ, ডিআইও-১ মো. জাহাঙ্গীর আলম, ট্রাফিক বিভাগের কর্মকর্তা, বিভিন্ন পরিবহন সেক্টরের মালিক ও শ্রমিক নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net