1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীপুরে শ্রেণিকক্ষ সংকটে ভুগছে 'বরামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা' - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ জৈনপুর ওহীর পথ ইসলামী দাওয়াহ সেন্টারে ঈদ সামগ্রী বিতরণ

শ্রীপুরে শ্রেণিকক্ষ সংকটে ভুগছে ‘বরামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা’

শ্রীপুর(গাজীপুর)থেকে ফজলে মমিন:
  • আপডেট টাইম : শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৭৯ বার

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরামা ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় শ্রেণিকক্ষ সংকটের কারণে পাঠদান ব্যাহত হচ্ছে। তবে পিছিয়ে নেই পড়াশোনার মান। শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টায় জিপিএ ফাইভসহ শতভাগ পাস করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

১৯৮১ সালের পহেলা জানুয়ারিতে মোঃ আব্দুস সালাম বেপারীর হাত ধরে মাদ্রাসাটি প্রতিষ্ঠা লাভ করে। সূচনালগ্ন থেকে এ যাবতকাল পর্যন্ত এবছর-ই আলিম পরীক্ষায় শতভাগ পাসের গৌরব অর্জন-সহ তিনজন জিপিএ ফাইভ পেয়েছে, যা উপজেলার সকল মাদ্রাসাগুলোর মধ্যে সাফল্যের দিক দিয়ে সেরা।

বাংলাদেশে বরাবরই মাদরাসা শিক্ষাকে অবহেলার দৃষ্টিতে দেখা হয়। তবুও মাদরাসার শিক্ষার্থীরা সকল বাঁধা ডিঙিয়ে রাষ্ট্রের বিভিন্ন স্তরে পৌঁছে দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। গত বছরের মার্চের ৫ তারিখ থেকে গাজীপুরের শ্রীপুর উপজেলার বরামা ইসলামিয়া ফাজিল মাদরাসায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছেন জনাব আবুল কালাম আজাদ। তিনি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন কালে নিজ উদ্যোগে এই প্রতিষ্ঠানের অবকাঠামোর ব্যাপক উন্নয়নের পাশাপাশি এখানকার শিক্ষা ব্যবস্থারও দারুণ পরিবর্তন ঘটিয়েছেন। মাদরাসাটিতে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন আসলেও বাকী রয়ে গেছে অবকাঠামোগত অনেক কাজ। তাই, নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে এখানকার কোমলমতি শিক্ষার্থীরা।

এসব বিষয়ে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম বলেন, ২০১৭ সালে পরিকল্পিতভাবে ৪ তলা ভিত বিশিষ্ট ১ তলা ভবনের নির্মাণ কাজ শুরু করা হয়, যা ২০২০ সালে তিনটি কক্ষ নির্মাণ করেই কাজের ইতি টানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে চরমভাবে শ্রেণিকক্ষ সংকটে ভুগছে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
তিনি আরও বলেন, গাজীপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ এমপি মহোদয়সহ সংশ্লিষ্টদের সদয় দৃষ্টি এবং আন্তরিক প্রচেষ্টায় সকল শ্রেণির পাঠদান কার্যক্রম স্বাভাবিক হবে।

মাদরাসা কমিটির সভাপতি এবং অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) গাজীপুর মামুনূল করিম এসব সংকট প্রসঙ্গে বলেন, শিক্ষাবিদ ও সংশ্লিষ্ট প্রতিনিধিদের আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতায় অবকাঠামো সহ অন্যান্য সমস্যাগুলির সমাধান মিলবে। সভাপতি হিসেবে আমার যা দায়িত্ব রয়েছে তা আন্তরিকভাবে পালন করার চেষ্টা করবো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net