1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আলহাজ্ব আজিজুল হক স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচে লাল দল চ্যাম্পিয়ন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৫ মে ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  নবীনগরে কোরবানির পশুর হাটে ক্রেতা-বিক্রেতার উপচে পড়া ভিড় বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে : প্রধানমন্ত্রী মাগুরায় আগামী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের নিয়ে জামায়াতে ইসলামীর উদ্যোগে ওয়ারিয়েন্টেশন প্রোগাম অনুষ্ঠিত মাগুরায় মহিলা জামায়াতে ইসলামীর উদ্যোগে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত  ঈদগাঁওয়ে জুলাই শহীদ পরিবারকে অর্থ সহায়তা দিয়েছেন জামায়াত নারায়ণগঞ্জে ৬ বছরের এক শিশুকে ধর্ষণ, এক অভিযুক্তকে গণপিটুনি কুমিল্লার হৃদয়ে আজও জীবন্ত কবি নজরুল ঝড়-বৃষ্টির মধ্যেও তাপপ্রবাহ নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

আলহাজ্ব আজিজুল হক স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচে লাল দল চ্যাম্পিয়ন

শ্রীনগর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৫১৫ বার

“খেলা ধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে মাঠে চল” শ্লোগানকে সামনে রেখে শ্রীনগরে নির্ভীক সংঘের আয়োজনে আলহাজ্ব আজিজুল হক স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচে নির্ভীক সংঘের লাল দল চ্যাম্পিয়ন হয়েছে। গত মঙ্গলবার বিকালে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের খোদাইবাড়িতে নির্ভীক সংঘের সভাপতি জাকির খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শাহীনের সেবামূলক সংগঠনটির নিজস্ব খেলার মাঠে প্রীতি ফুটবল ম্যাচের অনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি মুন্সীগঞ্জ জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান এম মাহবুব উল্লাহ্ কিসমত।

নির্ভীক সংঘের লাল দল বনাম সবুজ দলের মধ্যকার মূল খেলায় কোন গোল না হওয়ায় ট্রাইব্রেকারে সবুজ দলকে ৩-১ গোলে পরাজিত করে লাল দল। খেলা শেষে খেলোয়ারদের মাঝে ট্রফিসহ অন্যান্য পুরস্কার বিতরণ করা হয়। এ সময় অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নির্ভীক সংঘের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net