1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নরসিংদীর চরনগরদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ জৈনপুর ওহীর পথ ইসলামী দাওয়াহ সেন্টারে ঈদ সামগ্রী বিতরণ

নরসিংদীর চরনগরদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আই কে ইব্রাহীম:
  • আপডেট টাইম : বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩১৭ বার

নরসিংদীর চরনগরদীতে মহান ২১ শে ফেব্রুয়ারি উপলক্ষে চরনগরদী আদর্শ যুব সংঘ এর ব্যবস্থাপনায় অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সংগঠনের সন্নিকটে নিজাম ডাঃ এর বাড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন সংগঠনের প্রধান উপদেষ্টা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সৈয়দা নাফিস সুলতানা সিনথিয়া।

সংগঠনের সভাপতি সৈয়দ মেশকাওয়াত হোসেন জনির সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম জেলা দায়রা জজ সাজেদুর রহমান রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আজাদ মেম্বার। এছাড়াও অত্র ক্যাম্প পরিচালনা ও বাস্তবায়ন করেন কমিটির সম্পাদক, সহ সম্পাদকগণসহ সকল কার্যকরী সদস্য।

অত্র ফ্রি মেডিকেল ক্যাম্পে সুনামধন্য বিশেষজ্ঞ ডাক্তার ও মেডিকেল এটেন্ডেন্টগণ স্বাস্থ্য সেবা প্রদান করেন। ফ্রি চিকিৎসা সেবা দেওয়া ছাড়াও ফ্রি প্রেসার পরিমাপ, ফ্রি ডায়াবেটিস পরিমাপ ও অন্যান্য সেবা প্রদান করা হয়।

সংগঠনের সভাপতি সৈয়দ মেশকাওয়াত হোসেন জনি বলেন, এলাকার প্রান্তিক জনগোষ্ঠী তথা আপামরসাধারণ কে স্বাস্থ্য সেবার আওতায় এনে চিকিৎসা সেবা প্রদান করতে পেরে চরনগরদী আদর্শ যুব সংঘ এর সকল সদস্যবৃন্দ গর্বিত। ভবিষ্যতে ও এ ধারার সামাজিক কর্মকান্ড অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net