1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীপুরে কারখানার নির্মানাধীন ভবনের ছাদ ধ্বসে দুই শ্রমিক নিহত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ জৈনপুর ওহীর পথ ইসলামী দাওয়াহ সেন্টারে ঈদ সামগ্রী বিতরণ

শ্রীপুরে কারখানার নির্মানাধীন ভবনের ছাদ ধ্বসে দুই শ্রমিক নিহত

শ্রীপুর (গাজীপুর) থেকে ফজলে মমিন:
  • আপডেট টাইম : বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৫৮ বার

গাজীপুরের শ্রীপুরে একটি কারখানার ভবনের নির্মানাধীন ছাদ ধ্বসে দুই শ্রমিক মারা গেছে। এখন আরো কয়েকজন হতাহত হয়েছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে চারটায় শ্রীপুর পৌর এলাকার দক্ষিণ ভাংনাহাটি গ্রামের ছাপিলাপাড়া এলাকার হ্যামস্ গার্মেন্টস লিমিটেডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিফুল ইসলাম (২১) লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার কাশিরাম গ্রামের মো. কান্দুরার ছেলে। সে ওই কারখানার ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিক ছিল।অপরজনের নাম-পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফিন।

স্থানীয়রা জানান, শ্রীপুরের দক্ষিণ ভাংনাহাটি গ্রামের ছাপিলাপাড়া গ্রামের হ্যামস্ গার্মেন্টস্ লিমিটেডের একটি ভবনের ঢালাইয়ের কাজ চলছিল। বিকেল চারটার দিকে ঢালাইয়ের কাজ চলা অবস্থায় হঠাৎ নির্মানাধীন ভবনটি ধ্বসে পড়ে। এর নিচে চাপা পড়েন ঢালাই কাজে থাকা নির্মান শ্রমিকরা।

গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফিন জানান, বুধবার বিকেলে হ্যামস্ গার্মেন্টেসের ছাদ ঢালাই করার সময় নির্মানাধীন ভবনটি ধ্বসের ঘটনা ঘটে। এখন পর্যন্ত আরিফুল সহ দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মামুন একজন গুরুতর আহত হয়েছে।

উদ্ধার কাজ করছে শ্রীপুর ফায়ার সার্ভিস। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে তিনি জানিয়েছেন।

কারখানার নির্মান ঠিকাদারের দায়িত্বে ছিলেন সারা ইঞ্জিনিয়ারিং এন্ড কন্সট্রাকশন লিমিটেড। ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী শফিক মোল্লা জানান, ভবন নির্মানের সময় ৭৩ জন শ্রমিক কাজ করছিলেন। কত নিখোঁজ আছে আমরা খোঁজ নিচ্ছি। হতাহতের বিষয়টি তিনি নিশ্চিত করতে পারেননি।

ভবন ধ্বসে এখনো,অনেক নিখোঁজ রয়েছে। নিখোঁজদের খোঁজে তাদের স্বজনরা কারখানার ফটকে ভিড় করছে। ধ্বসে পরা নির্মানাধীন ভবনের কাজ করছিলেন মুকুল চন্দ্র বর্মন। ধ্বসে পড়ার পর তিনি নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন তার ছেলে শ্রী ভক্ত চন্দ্র বর্মন। শ্রী ভক্ত চন্দ্র জানান, নির্মানাধীন ভবনটি ধ্বসে পড়ার পরপরই তার বাবার সাথে থাকা বাকী শ্রমিকরা জানিয়েছে তার বাবা নিখোঁজ রয়েছেন। সাড়ে সাতটা পর্যন্ত কার বাবার কোন খোঁজ পাওয়া যায়নি বলে সে জানায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net