1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে মেডিকেল ছাত্র শাফিনের ব্যতিক্রমী উদ্যোগ শীত বস্ত্র বিতরণ । - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে মেডিকেল ছাত্র শাফিনের ব্যতিক্রমী উদ্যোগ শীত বস্ত্র বিতরণ ।

মোঃ মজিবর রহমান শেখ
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪
  • ৩৭৩ বার

ময়মনসিংহ মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আহনাফ শাফিন তার জন্মদিনে নিজ বৃত্তির অর্থে ঠাকুরগাঁওয়ে শীতার্তদের মাঝে শতাধিক কম্বল বিতরণ করেন। ১২ জানুয়ারী শুক্রবার ঠাকুরগাঁও জেলা উদীচী কার্যালয়ে ঠাকুরগাঁও এসএসসি ‘৮৯ ব্যাচ এর আয়োজনে এ বিতরণ অনুষ্ঠিত হয়। শাফিন ঠাকুরগাঁও পৌরসভার মুন্সিপাড়া মহল্লার ডা.শাহীনুল ইসলাম ও আশরিন আক্তার স্বপ্নার ছেলে। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষার্থীর বাবা-মায়ের বন্ধু ঠাকুরগাঁও পৌরসভার কাউন্সিলর সুদাম সরকার, সুপ্রিয় গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মো: বাবলুর রহমান, চিটাগাং গ্রুপের চেয়ারম্যান কাজী আহসান হাবীব আলমীগর, অধ্যক্ষ জয়নাল আবেদীন, ঠাকুরগাঁও জেলা উদীচীর সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু, কবি গোলাম সারোয়ার সম্রাট, সাংবাদিক আনিসুর রহমান মিঠু, গোলাম ফারুক, কৃষি উদ্যোক্তা আল মাহমুদ, সমাজসেবা কর্মকর্তা রমজান আলী, সহকারি অধ্যাপক নাজমুল ইসলাম, শিক্ষক ফারজানা লুসি, শাহনাজ বেগম ডলি, নূর ই আলম শাহ, জয়ন্তী দেবনাথ, এনজিও কর্মকর্তা রাকিবা ইয়াসমিন, তাহাজ্জেদ হোসেন নবেল সহ অন্যান্যরা।
শাফিন জানান, রংপুর মেডিকেলে বাবার চাকুরি জন্য রংপুরে থাকতে হয়। গত ২৯ ডিসেম্বর তাঁদের সাথে ঠাকুরগাঁও এলে এখানে প্রচন্ড শীতের কারনে অনেক অসহায় শীতার্ত মানুষ চোখে পড়ে। ইতপূর্বে তার জন্মদিন বেশ ধুম-ধাম করে পালন করা হতো। কিন্তু এবার এলাকার শীতার্ত মানুষের কথা ভেবে জন্মদিনের আনুষ্ঠানিকতা পরিহার করে শীতার্তদের হাতে উপহার হিসেবে কম্বল তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানায় সে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net