1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভোলায় ২৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি ১২ বছর পর গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা সন্তোষজনক নয়: হাফিজুর রহমান জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ক্যানসারে আক্রান্ত সাংবাদিক ফারজানা আফরোজ কুমির চিকিৎসায় সহায়তার আবেদন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি  মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

ভোলায় ২৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি ১২ বছর পর গ্রেফতার

খলিল উদ্দিন ফরিদ ভোলা
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪
  • ৫৪২ বার

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানায় ডাকাতি মামলার ২৫ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে ১২ বছর পর গ্রেফতার করেছে দক্ষিণ আইচা থানা পুলিশ।

গতকাল বুধবার (১৭জানুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে র‍্যার ও পুলিশের যৌথ অভিযানে ভোলা সদরের রাজাপুর ইউনিয়ন ভেদুরিয়া লঞ্চঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল ১০ টার দিকে আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃত নয়ন(৩৮) দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ড়ের মোঃ আলাউদ্দিনের ছেলে। তাকে ডাকাতি মামলায় আদালত ২৫ বছর কারাদণ্ড দিয়েছেন । আদালতের ওই রায়ের পর তিনি ১২ বছর পলাতক ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ আইচা থানায় এস, আই আব্দুল খালেক।

তিনি জানান, ২০১১ সালের জলদস্যু জি আর ১৮৮/১১ মামলার ২৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি নয়নকে ভোলা জেলা পুলিশ সুপার মাহিদুজ্জামান এর নির্দেশ ক্রমে ও দক্ষিণ আইচা থানার (ওসি) সাঈদ আহমেদের নেতৃত্বে বিভিন্ন ডিভাইস ব্যবহার করে এ, এস, আই সাইফুল ইসলাম সংগীয় ফোর্স কনস্টবল মীর শওকত ও রাজিব সহ র‍্যাবের যৌথ অভিযানে ১২ বছর পর বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে ভোলা সদর ভেদুরিয়া লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরো জানান, গ্রেফতারকৃত নয়ন দীর্ঘ ১২ বছর পুলিশের চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিল। অবশেষে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে তাকে গ্রেফতার করতে সক্ষম হই।
বৃহস্পতিবার(১৮ জানুয়ারি ) সকাল ১০ টার দিকে নয়নকে আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net