1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে মুজিবুল হক এমপি'র নির্বাচন পরবর্তী পথসভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে ড. রেজা কিবরিয়ার কর্তৃক এমপিদের ‘অপদার্থ’ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন সারা দেশের মতো এখানেও ধানের শীষ বিপুল ও রেকর্ডসংখ্যক ভোটে বিজয়ী হবে- কাজল গণজোয়ার দাঁড়িপাল্লার শোডাউনে উত্তাল চৌরাস্তা-মোগরাপাড়া স্বাধীনতাবিরোধীদের প্রত্যাখ্যান করুন, ভোট নষ্ট নয়, ধানের শীষে জয় হবেই। ইনশাআল্লাহ গণমিছিলে – আমিনুল হকের আহ্বান ঈদগাঁওর জাফর হত্যাকান্ডে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড  চলতি বছর রোজা ২৯ না ৩০টি মুঠোফোনে পরীমনিকে হত্যার হুমকি নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে আগামীকাল ঈদগাঁওয়ে পথসভায় ডাকসু জিএস ফরহাদ দাঁড়িপাল্লা ও হ্যাঁ’র পক্ষে ভোট দিন কেন্দ্র দখল করতে আসলেই ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে : নির্বাচনী জনসভায় ডা. তাহের

চৌদ্দগ্রামে মুজিবুল হক এমপি’র নির্বাচন পরবর্তী পথসভা অনুষ্ঠিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪
  • ১৯৮ বার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে নিজ নির্বাচনী এলাকা কুমিল্লার চৌদ্দগ্রামে পথসভা করেছেন সাবেক রেলপথ মন্ত্রী, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: মুজিবুল হক মুজিব এমপি।

শুক্রবার বিকেলে উপজেলার কনকাপৈত ইউনিয়নের তারাশাইল বাজারে বিশিষ্ট ব্যাবসায়ী ও আওয়ামী লীগ নেতা মো: শামসুল আলম বাবুল এর সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এবিএম এ বাহার, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য এম তমিজ উদ্দিন ভূঁইয়া সেলিম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাংবাদিক মাহমুদুর রহমান খোকন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ছৈয়দ আহাম্মদ ভূঁইয়া খোকন, কনকাপৈত ইউপি চেয়ারম্যান জাফর ইকবাল, বাতিসা ইউপি চেয়ারম্যান কাজী ফখরুল আলম ফরহাদ, কাশিনগর ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল আলম মোল্লা, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মাস্টার কামরুজ্জামান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফয়েজুন্নেছা আমিন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল, কনকাপৈত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাবেক চেয়ারম্যান শাহআলম পাটোয়ারী, সাধারণ সম্পাদক মাস্টার ওয়ালী উল্লাহ, সাবেক সভাপতি আবদুল মতিন, বিশিষ্ট ব্যবসায়ী এয়াকুব ফরায়েজী, কনকাপৈত ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি অলিউর রহমান, তারাশাইল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুল কাদের ভূঁইয়া, ইউনিয়ন যুবলীগ সভাপতি মো: মুজিবুল হক, আওয়ামী লীগ নেতা কাজী বেলাল ও এনামুল হক এনাম প্রমুখ।

এ সময় কনকাপৈত ইউনিয়ন আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net