1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুবিতে ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন পরিসংখ্যান ও এমসিজে - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সরকারি প্রণোদনার কৃষি উপকরণ ও বৃক্ষ বিতরণ হাটহাজারীতে মাগুরায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষের্্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় বেতন-ভাতার দাবিতে এআই টেকনিশিয়ানদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চট্টগ্রাম দোহাজারীতে বিষাক্ত উপাদান দিয়ে আইসক্রিম তৈরির অপরাধে ২০ হাজার টাকা জরিমানা সহ মালামাল জব্দ ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য পৌরসভার ৫টি সিলিং ফ্যান প্রদান মাদকমুক্ত সমাজ গড়তে সরকার ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চাকে অগ্রাধিকার দিচ্ছে : প্রতিমন্ত্রী মীর হেলাল সদর দক্ষিণ উপজেলায় পল্লী উন্নয়ন দিবস পালিত ‘আগামী মাস থেকে গুইঙ্গাজুরি খাল, বিজয়পুর খাল খনন শুরু হবে’ নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর অর্থব কমিটি দিয়ে চলছে খুটাখালী বাজার পরিচালনা বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত 

কুবিতে ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন পরিসংখ্যান ও এমসিজে

কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩১৮ বার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আন্তঃবিভাগ ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনালে মেয়েদের খেলায় পরিসংখ্যান ও ছেলেদের খেলায় বিজয়ী হয়েছে গণযোগাযোগ ও সাংবাদিকতা(এমসিজে) বিভাগ।

রবিবার (৪ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

মেয়েদের ইভেন্টে মুখোমুখি হয় পরিসংখ্যান বিভাগ ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ। সিএসই বিভাগকে ২-০ সেটে হারিয়ে ফাইনালে চ্যাম্পিয়ন হয় পরিসংখ্যান বিভাগের মেয়েরা।

ছেলেদের ইভেন্টে ব্যাবস্হাপনা শিক্ষা বিভাগের মুখোমুখি হয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। এ খেলায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ২-১ সেটে জয় লাভ করে।

পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, আমরা আশা করি কুমিল্লা বিশ্ববিদ্যালয় খেলাধুলায় এগিয়ে যাবে। আজকের খেলা বেশ উপভোগ্য ছিল এবং অন্যান্য বিভাগের অনেক শিক্ষার্থীকে দেখছি খেলা উপভোগ করতে। আজকে আমাদের ক্রিকেট টিম আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট খেলতে রাজশাহী যাচ্ছে তাদের জন্য শুভকামনা।

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উদ্যোগে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন খেলার আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net