1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে এপিএস মতিন খানের নেতৃত্বে বিএনপির লিফলেট বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার বিশাল জয় রাঙ্গাবালীতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ মহা আনন্দের ও মুক্তির দিন, নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ : প্রধান উপদেষ্টা ভোলায় ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ভোটকেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনতাই ঈদগাঁওয়ে আচরণবিধি ভঙ্গের দায়ে  যৌথবাহিনীর হাতে আটক-৭ ঈদগাঁওয়ে পাহাড়ের ঢালু থেকে বৃদ্ধের লাশ উদ্ধার টাকাসহ আটক নিয়ে যা বলছে জামায়াত চকরিয়ার খুটাখালীতে বাস চাপায় ইজিবাইক চালক নিহত সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত সাগর–রুনি হত্যা দিবসে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি- এম জাহিদ সভাপতি সুশীল ফোরাম 

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে এপিএস মতিন খানের নেতৃত্বে বিএনপির লিফলেট বিতরণ

মোঃ জুয়েল রানা, তিতাস প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩১১ বার

মোঃ জুয়েল রানা

তিতাস প্রতিনিধি:

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, ডামি নির্বাচন বাতিল, গ্যাস ও জ্বালানি সংকটের প্রতিবাদ এবং গণতন্ত্র, মানবাধিকার, ভোটাধিকার প্রতিষ্ঠা ও সার্বভৌমত্ব রক্ষার দাবিতে কুমিল্লার হোমনা-তিতাসে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন বিএনপির নেতাকর্মীরা।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে খালেদা জিয়ার প্রাক্তন এপিএস-২ ইঞ্জিনিয়ার এম.এ মতিন খানের নেতৃত্বে হোমনা পৌর এলাকার বাস স্ট্যান্ড, সিনাইয়া চৌরাস্তা, পঞ্চবটি ও তিতাস উপজেলার বাতাকান্দি বাজারের বিভিন্ন দোকানে, পথচারী, বাসে ও সাধারণ মানুষের মাঝে এই লিফলেট বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, হোমনা-মেঘনা ও তিতাস উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

লিফলেট বিতরণকালে মতিন খান বলেন,  এ ডামি সরকারের আমলে নিত্যপণ্যের মূল্য আরও বেড়েছে। এ সরকার জনগণের রায় নিয়ে সংসদে যায়নি। বাংলাদেশের প্রায় ৯৩ ভাগ মানুষ এ নির্বাচন বয়কট করে ভোট দেওয়া থেকে বিরত ছিলেন। কিন্তু কোনো কিছুর তোয়াক্কা না করে সরকার ক্ষমতায় বসে আছে।এ সরকার না যাওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি চলবে ইনশাআল্লাহ।

পাশাপাশি তিনি আরো বলেন, আজকে আমরা যে দাবিতে লিফলেট বিতরণ করছি তা শুধু বিএনপির একার দাবি নয়, এই দাবি ১৮ কোটি মানুষের দাবি। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারনে মানুষ আজ দিশেহারা হয়ে পরছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net