1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁও আদর্শ সাংবাদিক পরিষদের ইফতার মাহফিল সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
একটি উন্নত ও নিরাপদ বাংলাদেশের জন্য ১১ দলীয় জোটকে ভোট দিন : চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় ডা. তাহের বাংলাদেশ হবে দুর্নীতিমুক্তনবীনগরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় হাসনাত আব্দুল্লাহ নতুন বাংলাদেশ তৈরিতে ভূমিকা রাখতে আমরা সম্মিলিতভাবে সরকারি কর্মকর্তারা মাঠে নেমেছি মিরপুরে ভোটারদের প্রভাবিত করতে ‘উপহার’ বিতরণের অভিযোগ – আমিনুল হক রণক্ষেত্র নরসিংদী, নিহত ১ শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, ডিবির হাতে আটক বঙ্গভবন কর্মকর্তা ফের ভূমিকম্পে কাঁপল দেশ নবীগঞ্জে প্রবাসীদের নিয়ে ড.রেজা কিবরিয়ার মতবিনিময় সভা এ নির্বাচন আমাদের অনেক কষ্টার্জিত নির্বাচন ঠাকুরগাঁওয়ে নির্বাচনী সভায় মির্জা ফখরুল ইসলাম

ঈদগাঁও আদর্শ সাংবাদিক পরিষদের ইফতার মাহফিল সম্পন্ন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ২৫১ বার

ঈদগাঁও প্রতিনিধি।

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও আদর্শ সাংবাদিক পরিষদের উদ্যোগে পবিত্র ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মার্চ) বিকালে বাজারস্থ ঈদগাঁও পাবলিক লাইব্রেরী মিলনায়তনে ইফতার পূর্ব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র সভাপতি এডভোকেট জি এ এম আশেক উল্লাহ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা এম মমতাজুল ইসলাম, ঈদগাঁও উপজেলা জামায়ত আমীর মৌলানা ছলিম উল্লাহ জিহাদী,উপজেলা জামায়ত সেক্রেটারি মওলানা নুরুল আজিম, জামায়ত নেতা মাস্টার ছৈয়দুল আলম হেলালী,সাবেক কেন্দ্রীয় ছাত্র নেতা ও জেলা পেশাজীবি নেতা মাওলানা দেলোয়ার হোসাইন, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক সৈকতের নির্বাহী সম্পাদক আনছার হোসেন, বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় নেতা ইসলাম মাহমুদ ও সাংবাদিক এম আর মাসুদ,বিশিষ্ট কলামিস্ট, গবেষক ও সাংবাদিক মোহাম্মদ নুরুল হক নুর।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন পরিষদ সদস্য ও সাবেক সাধরণ সম্পাদক এইচএন আলম, ইসলামি সংগীত পরিবেশন করেন ক্ষুদে শিল্পী ইমাদ মাহমুদ। স্বাগত বক্তব্য রাখেন পরিষদ সদস্য মো: রেজাউল করিম।

উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা জানে আলম, শিক্ষক ও সাংবাদিক অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ মহসিন, উপজেলা আওয়ামীলীগ নেতা শমশুল আলম,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সাধারণ সম্পাদক মওলানা মোহাম্মদ বশির, ঈদগাঁও’র সিনিয়র সাংবাদিক তারেকুল হাসান, সাংবাদিক মো: মিজানুর রহমান আজাদ, সাংবাদিক সেলিম উদ্দীন, উপজেলা ছাত্র শিবির সভাপতি সাহেদ মোস্তফা, সেক্রেটারি এম, আব্দুল্লাহ, ঈদগাঁও কলেজ শাখার সভাপতি সালমান ফারসি, ডাক্তার খায়ের আহমদ, ডাক্তার আজিজুর রহমান, মোস্তফা হেলালী ও সেলিম উল্লাহ প্রমুখ।

সার্বিক তত্বাবধানে ছিলেন পরিষদ সদস্য সাবেক সভাপতি নাছির উদ্দিন আল নোমান ও আতিকুর রহমান মানিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আনোয়ার হোছাইন, পরিচালনা করেন সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ঈদগাঁও আদর্শ সাংবাদিক পরিষদের সভাপতি আনোয়ার হোছাইন ও সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিনের হাতে বিশিষ্ট লেখক,গবেষক ও সাংবাদিক মোহাম্মদ নুরুল হক নুর নিজের লিখিত “কক্সবাজার ভূ-রাজনীতি,উন্নয়ন ও সম্ভাবনা” বইটি তুলে দেন।

বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনার পাশাপাশি সাংবাদিকদের সত্য ও ন্যায়নিষ্ঠ থাকার উপর গুরুত্ব আরোপ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net