1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সৈয়দপুরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরাম এর মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
একটি উন্নত ও নিরাপদ বাংলাদেশের জন্য ১১ দলীয় জোটকে ভোট দিন : চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় ডা. তাহের বাংলাদেশ হবে দুর্নীতিমুক্তনবীনগরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় হাসনাত আব্দুল্লাহ নতুন বাংলাদেশ তৈরিতে ভূমিকা রাখতে আমরা সম্মিলিতভাবে সরকারি কর্মকর্তারা মাঠে নেমেছি মিরপুরে ভোটারদের প্রভাবিত করতে ‘উপহার’ বিতরণের অভিযোগ – আমিনুল হক রণক্ষেত্র নরসিংদী, নিহত ১ শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, ডিবির হাতে আটক বঙ্গভবন কর্মকর্তা ফের ভূমিকম্পে কাঁপল দেশ নবীগঞ্জে প্রবাসীদের নিয়ে ড.রেজা কিবরিয়ার মতবিনিময় সভা এ নির্বাচন আমাদের অনেক কষ্টার্জিত নির্বাচন ঠাকুরগাঁওয়ে নির্বাচনী সভায় মির্জা ফখরুল ইসলাম

সৈয়দপুরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরাম এর মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ২৫২ বার

মোঃ জাকির হোসেন

নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুরে উপজেলা স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের উদ্যোগে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ মার্চ) বিকেলে শহরের শহীদ ক্যাপ্টেন মৃধা সামসুল হুদা সড়কে ইকু হেরিটেজ হোটেল এন্ড রিসোর্টে এর আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৪ আসনের এমপি সিদিকুল আলম সিদ্দিক। সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি ও হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ও আল ফারুক একাডেমীর প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম।

বক্তব্য রাখেন, পাইলট বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান, লক্ষনপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম রেজা, আর্দশ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান, হাজারীহাট মোহাম্মদিয়া আলিম মাদ্রাসা অধ্যক্ষ শেষ মোহাম্মদ একরামুল হক, আসমতিয়া দাখিল মাদ্রাসা সুপার মো: আনোয়ারুল আলম শাহ, ব্যাঙমারী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম রেজা, বোতলাগাড়ী আদশ বালিকা নিকেতন শ্রী নিপা রানী রায় প্রমুখ।
প্রধান অতিথি নীলফামারী – ৪ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক বলেন, সৈয়দপুরে শিক্ষার মান ও রেজাল্ট আর ভালো করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে লেখা পড়া ক্ষেত্রে আমার সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। শিক্ষার পাশাপাশি খেলা ধুলা মানের ক্রিকেটেরা, ফুটবলার, তৈরি করতে হবে। এধরণের ইফতার মাহফিল আয়োজনে জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net