1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে চাঁন্দকরা মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট ও বিশেষ সিলমোহর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদগাঁওয়ে অপহৃত দুই রাবার শ্রমিক মুক্তিপণে ছাড় ঈদগাঁওয়ে ব্যবসায়ীর বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ঈদগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে উপজেলা বিএনপির সভাপতির ঈদ শুভেচ্ছা বিনিময়  জিরো বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা কর্ণফুলীতে প্রেসক্লাবের আড়ালে মাথাচাড়া দিয়ে উঠছে স্বৈরাচারের দোসররা  ঈদগাঁওয়ে উপজেলা যুবদলের ঈদপুনর্মিলনী অনুষ্ঠিত নারায়ণগঞ্জের আওয়ামী লীগ কি আবারও ভুল পথে হাঁটছে? যেন-তেনভাবে ক্ষমতায় যেতে চায় না জামায়াতে ইসলামী: মমিনুল হক সরকার নাঙ্গলকোটে মানবিক সংগঠন প্রত্যয়ের ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

চৌদ্দগ্রামে চাঁন্দকরা মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ৩৪১ বার

মুহা. ফখরুদ্দীন ইমন

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে চাঁন্দকরা নূরীয়া রশীদিয়া কওমী মাদরাসা ও এতিমখানার নবগঠিত পরিচালনা কমিটির উদ্যোগে মাহে রমযানের গুরুত্ব শীর্ষক আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মার্চ) বিকালে চাঁন্দকরা নূরীয়া রশীদিয়া কওমী মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী মো: নাসির উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে মাদরাসা সংলগ্ন মসজিদে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ধর্মীয় আলোচনা পেশ করেন বিশিষ্ট আলোমেদ্বীন হয়রত মাওলানা এনায়েত উল্লাহ্, চাঁন্দকরা পশ্চিমপাড়া জামে মসজিদের খতিব মাওলানা মো: তাজুল ইসলাম। পরে মাদরাসার প্রতিষ্ঠাতা, তাবলীগ জামায়াতের চৌদ্দগ্রাম উপজেলা শাখার সাবেক আমীর মরহুম আব্দুর রশিদ ভূঁইয়া সহ চাঁন্দকরা গ্রামের সকল কবরবাসী মুসলমানের আত্মার মাগফেরাত কামনা করে এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া-মুনাজাত করা হয়।

মাদরাসার মুহতামিম হযরত মাওলানা আব্দুল কাদের এর পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন চাঁন্দকরা নূরীয়া রশীদিয়া কওমী মাদরাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি মামুনুর রশিদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক ইলিয়াছ আলী, সহ-সাধারণ সম্পাদক ফোরকান আলী, ক্যাশিয়ার মো: শামসুল হক ভূঁইয়া, সহকারী ক্যাশিয়ার মো: আবুল হাশেম ভূঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী এমরান হোসেন বাপ্পি, মোশারফ হোসেন, সাংবাদিক এমদাদ উল্লাহ, আনিসুর রহমান, কাজী সেলিম, মুহা. ফখরুদ্দীন ইমন, প্রবাসী মো: আবুল কালাম আজাদ রাসেল, আনোয়ার হোসেন সবুজ, ডা. শাহিনুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী নূর মোহাম্মদ সুমন, মোহাম্মদ হোসেন নয়ন সহ স্থানীয় আলেম-ওলামা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net