ঢাকা   ০১:২৫:১৯ এএম, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর  মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে ওসি হাবিবুর রহমানের ব্যতিক্রমী উদ্যোগ, অপরাধ দমনে থানার গেটে অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় আলোকদিয়া সময়ের বাতিঘর যুব সংগঠনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ইরানে ভয়াবহ দুর্ঘটনায় ১২ জনের প্রাণহানি, আহত ১৬ সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে সাধারণ শিক্ষকদের র‍্যালি ও মানববন্ধন গাজীপুর জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির দুই নেতা বহিষ্কার কোম্পানীগঞ্জের বসুরহাটে ওয়ারিশি জমিতে ভবন নির্মাণের অভিযোগ, থানায় নারীর লিখিত অভিযোগ ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ-২০২৫-এর পুরস্কার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের ৬ দিন পর বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার

ভোটের মাঠে জনপ্রিয়তার শীর্ষে রবিউল আলম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ৪৮৭ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

 

 

অলিউল্লাহ গোদাগাড়ী (রাজশাহী)

রাজশাহীতে গোদাগাড়ী উপজেলায় শীর্ষে অবস্থান করছেন গোদাগাড়ী পৌর আওয়ামী লীগ নেতা রবিউল আলম।

আওয়ামী লীগের সক্রিয় রাজনীতির সাথে যুক্ত থেকে দীর্ঘ দিন থেকে গোদাগাড়ী উপজেলার সর্বস্তরের জনগণের পাশে থেকে সেবায় নিয়োজিত আছেন তিনি। আগামী উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন নিয়ে জনগণের সেবাই নিয়োজিত থাকার ইচ্ছে পোষণ করেন এই নেতা।

গোদাগাড়ী উপজেলার হাটপাড়া এলাকায় জন্মগ্রহণ করা রবিউল আলম প্রাতিষ্ঠানিক শিক্ষাজীবন শেষ করে আওয়ামী লীগের রাজনীতির সাথে রাজনৈতিক জীবন শুরু করেন।

গোদাগাড়ী উপজেলার দানবীর ও সুশীল সমাজের পরিচিত মুখ মৃত মহিউদ্দিন চেয়ারম্যান এর সুযোগ্য পুত্র রবিউল আলম বাবার মতই জনকল্যাণের পথ ধরেই নিজ উপজেলায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। এলাকার জনসাধারণের যেকোনো ছোট-বড় সমস্যায় দ্রুত ছুটে গিয়ে সমাধান করা সহ উপজেলার নানা উন্নয়ন কর্মকান্ডে জড়িত থাকেন জনপ্রিয় এই চেয়ারম্যান পদপ্রার্থী।

এদিকে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে ব্যানার, ফেস্টুন, পোস্টারিং করা সহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে তার সরব ভূমিকা বিদ্যমান। এলাকার বিভিন্ন হাট-বাজার ও চায়ের দোকানে তাকে নিয়ে চলছে সর্বত্র আলোচনা এবং জনসাধারণের মধ্যে তাকে নিয়ে রয়েছে নানান জল্পনা-কল্পনা। এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ নিজ থেকেই রবিউল আলমের পক্ষে প্রচারণা সহ দোয়া চেয়ে জনসাধারণের দারপ্রান্তে যাচ্ছে।

“রবিউল আলমকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই” এই কথা এখন স্থানীয় জনগণের মুখে মুখে সর্বত্র প্রচলিত। করোনা মহামারীর সময়ে দরিদ্র-অসহায় পরিবারকে খাদ্য সহায়তা দিয়েও ব্যাপক ভালবাসা কুড়িয়েছিলেন তিনি। দিনে দিনে এলাকার মধ্যমনি হয়ে উঠেছেন রবিউল আলম।

জনপ্রিয় এই চেয়াম্যান পদপ্রার্থী বলেন, আমি আমার বাবার মতো জনকল্যানের কাজ করে যাচ্ছি এবং সবসময় যেকোনো অবস্থায় আমার উপজেলাবাসীর পাশে আছি। আমার উপজেলায় বেকার সমস্যা সমাধান, মাদক সন্ত্রাস দূরীকরণ, বালাবিবাহ বন্ধ সহ নানা সামাজিক কাজে সর্বদা সচেষ্ট থাকি।

আমি জনগণের চাওয়াতেই নির্বাচনে যেতে ইচ্ছে পোষণ করেছি।গোদাগাড়ী উপজেলা বাসীর পূর্ণ সমর্থনে আমি এগিয়ে যাচ্ছি, আমার জন্য আপনারা দোয়া করবেন।
এরই ধারাবাহিকতায় গোদাগাড়ী উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে আমি অঙ্গীকারাবদ্ধ।

উল্লেখ, রবিউল আলম ২০১৬ থেকে ২০২০ মেয়াদে রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছিলেন। দক্ষতার সাথে গোদাগাড়ী উপজেলা বাসীর জন্য নিরলস ভাবে কাজ করেছেন এই চেয়ারম্যান পদপ্রার্থী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি