1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সোনারগাঁয়ে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পরিবারের সাথে ঈদ উদযাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান

সোনারগাঁয়ে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ২৪৮ বার

 

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাংবাদিক ও বিশিষ্টজনদের নিয়ে ইফতার মাহফিল করেছে অনলাইন নিউজ পোর্টাল “সোনারগাঁ টাইমস টুয়েন্টি ফোর ডটকম” এর সম্পাদক শাহ্জালাল।

উপজেলার পিরোজপুরে শুক্রবার (২২ মার্চ) বিকেলে নিউ সুগন্ধা রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন সুশীলসমাজ, সিনিয়র সিটিজেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম, সাংবাদিক, শিক্ষাবিদ, বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ও ১০ জন ইয়াতিম ছাত্রসহ ১০১ জন রোজাদার।

এ সময় সোনারগাঁ টাইমস টুয়েন্টি ফোর ডটকম এর সম্পাদক, বিশিষ্ট কলম সৈনিক, সোনারগাঁয়ের মানুষের অত্যন্ত আপনজন, সমাজসেবক, দানবীর, শিক্ষানুরাগী, পিরোজপুরের কৃতি সন্তান হাজী মো. শাহজালালের সভাপতিত্বে ইফতার মাহফিলে বক্তব্য রাখেন, সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও আওয়ামী লীগ নেতা আলী হায়দার, সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাদী আক্তার সুমি, বঙ্গবন্ধু সৈনিক লীগের সোনারগাঁ উপজেলা সভাপতি আব্দুস সাত্তার প্রধান, সোনারগাঁ উপজেলা কৃষক লীগের আহবায়ক শেখ আলমগীর হোসেন,সিনিয়র সাংবাদিক মো. ফরিদ হোসেন প্রমুখ।

এই ইফতার মাহফিলে কুরআন ও হাদিসের আলোকে মাহে রমজান মাসের এবাদত সম্পর্কে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন, ইফতার মাহফিলের প্রধান মেহমান বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক গবেষক মাওলানা ড. প্রিন্সিপাল ইকবাল হোসেন ভূঁইয়া (চেয়ারম্যান- বাংলাদেশ ইসলামিক এডুকেশন সোসাইটি)। তার আগে কুরআন ও হাদিসের আলোকে মাহে রমজান মাসের ফজিলত নিয়ে মূল্যবান নসিহত পেশ করেন, ড. আজগর ইবনে হযরত আলী। সবশেষ দোয়া পরিচালনা করেন- আওয়াী লীগ নেতা মাওলানা খোরশেদ আলম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net