1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁও’র পাঁচ ইউপি নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত 

ঈদগাঁও’র পাঁচ ইউপি নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা

সেলিম উদ্দীন, ঈদগাঁও

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ২২৫ বার

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পাঁচ ইউনিয়ন পরিষদের বহুল কাঙ্ক্ষিত ও প্রত্যাশিত নির্বাচনে বেসরকারি ফলাফলে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন যথাক্রমে ঈদগাঁও সদর ইউনিয়নে সোহেল জাহান চৌধুরি, ইসলামপুর ইউনিয়নে জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মওলানা দেলোয়ার হোছাইন, ইসলামাবাদে আবদুর রাজ্জাক,জালালাবাদে আলমগীর তাজ জনি ও পোকখালী ইউনিয়নে রফিক আহমদ।

পোকখালীতে সর্বশেষ কেন্দ্রের ফলাফল প্রকাশকে কেন্দ্র করে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে ধাওয়া পালটা ধাওয়ার ঘটনায় ওই কেন্দ্রের ফলাফল আসতে দেরি হওয়ায় ওই ইউনিয়নের অভিভাবককে হচ্ছেন তা নিয়ে জল্পনা কল্পনার অন্ত ছিল না।

অবশেষে রাতে দায়িত্ব প্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ওই কেন্দ্রে ফলাফল ঘোষণা করলে খুবই অল্প ব্যবধানে মাত্র ৭৬ ভোট বেশি পেয়ে রফিক আহমদ পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হন।

পূর্ব নির্ধারিত তফসিল অনুযায়ী রবিবার ( ২৮ এপ্রিল) উপজেলার পাঁচ ইউনিয়নে যথাসময়ে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিচ্ছিন্ন ২/১ টি ঘটনা ছাড়া সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের কারণে বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনা ছাড়া ভোট গ্রহণ সম্পন্ন শেষে গণনা শুরু হয়। সন্ধ্যা ঘনিয়ে আসতেই ক্রমান্বয়ে কেন্দ্র ভিত্তিক ফলাফল আসতে শুরু করে।
সর্বশেষ প্রাপ্ত প্রাথমিক ফলাফল অনুযায়ী উক্ত প্রার্থীরা বেসরকারি ফলাফলে চেয়ারম্যান নির্বাচিত হয়।ফলাফল ঘোষণা পরবর্তী জয়ী প্রার্থী ও সমর্থকরা বিজয় মিছিল ও শুকরিয়া সভা করে ভোটার ও সমর্থকদের অভিনন্দন জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net