1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চন্দনাইশে পছন্দের পোশাক কিনতে শপিংমলে ভিড় - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়া প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন বাস-ট্রেন সংঘর্ষে নিহত মা-দুই সন্তানসহ ১২ জনের পরিচয় শনাক্ত কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ পরিবারের সাথে ঈদ উদযাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর

চন্দনাইশে পছন্দের পোশাক কিনতে শপিংমলে ভিড়

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ২৩৭ বার

চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধিঃ
এস.এম.জাকির

দেখতে দেখতে চলে গেল ২৫ রমজান । বলতে গেলে রোজার প্রায় শেষ হয়েছে। দিন যতই যাচ্ছে, ততই বাড়ছে ঈদের আমেজ। মানুষের চিন্তায় এখন শুধু ঈদ বাজার ও ঘরে ফিরতে ছুটির হিসাব-নিকাশ । অনেকে ব্যস্ত প্রিয়জনকে কী দেবেন, মায়ের জন্য কোন শাড়িটা কিনবেন সেই উচ্ছ্বাসে। পরিবার- পরিজনকে ঈদ আনন্দে ভাসাতে ধনী-গরিব সবাই জমে উঠেছে। দিন যত যাচ্ছে, বাড়ছে বিকিকিনি।

মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে চলতি সপ্তাহ থেকে চন্দনাইশের শপিং মলগুলোতে সব বয়সের ক্রেতাদের ভিড়। ঈদের কেনাকাটা করতে ক্রেতাদের দৌড় যাপের শেষ নেই। ক্রেতারা পছন্দের পোশাকটি কিনতে ভিড় করছেন চন্দনাইশ দোহাজারী হাজারী টাওয়ার, হাজারী শপিং সেন্টার, খাঁন প্লাজা, সিটি সেন্টার, বৈলতলী ইউনুছ মার্কেট, সিরাজ মার্কেট, খাঁন হাট গণি সুপার মার্কেট, ওয়ান আজিজ সেন্টার, হাজী রিভাইন, সিদ্দিক বাছুরা শপিং সেন্টার, এনু মিয়া শপিং সেন্টার, বাদামতল আল শাকেরা শপিং সেন্টার, রওশন হাট, বরকল মৌলভী বাজার, এসকল মার্কেটের ফ্যাশন হাউস, শপিংমল ও মার্কেটে চলছে বেচাকেনা। ফলে স্বাভাবিকের চেয়ে পোশাকের বিক্রি বেড়েছে দ্বিগুণ। ব্যবসায়ীরা বলছেন, ঈদের গত শুক্রবার থেকেই বাজারে ক্রেতাদের ভিড় জমেছে। তবে মূল্যস্ফীতি সমস্যায় ফেলেছে সাধারণ মানুষকে। আর তার প্রভাব এসে পড়েছে ঈদ বাজারেও। একজন ক্রেতা বলেছেন, যেসব স্যান্ডেলের দাম ছিল  ১ হাজার থেকে ১২’শ টাকা, এবার তা ১৮’শ থেকে ২ হাজারে উঠেছে। ঈদ সমানে রেখে প্রতিটি শোরুম ও মার্কেটে পোশাকের ব্যাপক সমারোহ দেখা যাচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে সব ধরনের কালেকশন তারা রেখেছেন। গরমে সুতি কাপড়ের চাহিদা বেশি থাকায় সুতি কালেকশন বেশি রয়েছে।তবে দাম নিয়ে আপত্তির শেষ নেই ক্রেতাদের। বিশেষ করে নিম্ন ও মধ্য আয়ের মানুষরা ঈদ বাজারে এসে দর কষাকষি করছেন। চন্দনাইশ সদর বাজারের দোকান গুলোতে তেমন কোন বেচাকেনা নেই বললে চলে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net