1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে সিএনজি চালক রাসেল হত্যা মামলায় ২ যুবকের মৃত্যুদন্ড - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে আচরণবিধি ভঙ্গের দায়ে  যৌথবাহিনীর হাতে আটক-৭ ঈদগাঁওয়ে পাহাড়ের ঢালু থেকে বৃদ্ধের লাশ উদ্ধার টাকাসহ আটক নিয়ে যা বলছে জামায়াত চকরিয়ার খুটাখালীতে বাস চাপায় ইজিবাইক চালক নিহত সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত সাগর–রুনি হত্যা দিবসে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি- এম জাহিদ সভাপতি সুশীল ফোরাম  ঈদগাঁওয়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার  ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ভোটের টানে গ্রামের পথে ছুটছে মানুষ

চৌদ্দগ্রামে সিএনজি চালক রাসেল হত্যা মামলায় ২ যুবকের মৃত্যুদন্ড

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ৩৩৬ বার

মুহা. ফখরুদ্দীন ইমন

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামের শুভপুর এলাকায় সিএনজি চালক মো: রাসেল (১৮) কে পরিকল্পিতভাবে শ্বাসরোধে হত্যার দায়ে দুই যুবককে মৃত্যুদন্ড দিয়েছে কুমিল্লার আদালত। রোববার (২১ এপ্রিল) দুপুরে এ রায় দেন কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ জাহাঙ্গীর হোসেন। বিষয়টি নিশ্চিত করেন মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মুজিবুর রহমান বাহার।

মৃত্যুদন্ড প্রাপ্ত আসামীরা হলেন; কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বঙ্গড্ডা ইউনিয়নের গান্দাছি গ্রামের আনা মিয়ার ছেলে মো. অলি উল্লাহ অলি (৩০) ও চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের শুভপুর গ্রামের সোলায়মান মিয়ার ছেলে গিয়াস উদ্দিন (২৬)। নিহত সিএনজি চালক মো: রাসেল চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের শুভপুর গ্রামের জয়নাল আবেদীন এর ছেলে।

মামলার বিবরণে জান গেছে, দন্ডপ্রাপ্ত আসামী গিয়াস উদ্দিনের প্রেমিকার কাছে গিয়াস একজন মাদকসেবী এমন অভিযোগ করে সিএনজি চালক রাসেল। এ ঘটনার প্রতিশোধ নিতে গিয়াস উদ্দিন দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে আসছে। ২০১৭ সালের ১৮ জুন দন্ডপ্রাপ্ত গিয়াস উদ্দিন ও অলি উল্লাহ মিলে রাসেলের সিএনজিটি ভাড়া করে। পরে দিনভর সিএনজিতে করে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করার পর তারা তিনজনে মিলে কুমিল্লা এয়ারপোর্টের পাশে একটি ঝোপের মধ্যে মাদক সেবন করে। মাদক সেবনের পর রাসেল অচেতন হয়ে গেলে গিয়াস উদ্দিন ও অলি উল্লাহ মিলে রাসেলকে শ্বাসরোধ করে হত্যা করে। এর আগে মোবাইলে বিকাশের মাধ্যমে মুক্তিপণের নামে নিহত রাসেল এর পরিবার থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেয় অভিযুক্তরা। এ ঘটনায় রাসেলের বাবা জয়নাল আবেদীন বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মুজিবুর রহমান বাহার বলেন, ‘মামলার অভিযোগপত্রে চারজন আসামী ছিলো। এদের মধ্যে একরামুল হক পাগলা নামে এক আসামী মারা যান। শাহিন নামে এক আসামী মামলা থেকে খালাস পান। অপর দুই আসামী মো. অলি উল্লাহ অলি ও গিয়াস উদ্দিনকে বিজ্ঞ আদালত মৃত্যুদন্ড প্রদান করেন। মামলায় জামিন নিয়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী মো. অলি উল্লাহ অলি পলাতক রয়েছেন। মামলায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় প্রদান করেন। আদালতের রায়ে আমরা সন্তুষ্ট।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net