1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগরে অসহায় ও সুবিধাবঞ্চিত বাচ্চাদের মাঝে কাপড় বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
একটি উন্নত ও নিরাপদ বাংলাদেশের জন্য ১১ দলীয় জোটকে ভোট দিন : চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় ডা. তাহের বাংলাদেশ হবে দুর্নীতিমুক্তনবীনগরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় হাসনাত আব্দুল্লাহ নতুন বাংলাদেশ তৈরিতে ভূমিকা রাখতে আমরা সম্মিলিতভাবে সরকারি কর্মকর্তারা মাঠে নেমেছি মিরপুরে ভোটারদের প্রভাবিত করতে ‘উপহার’ বিতরণের অভিযোগ – আমিনুল হক রণক্ষেত্র নরসিংদী, নিহত ১ শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, ডিবির হাতে আটক বঙ্গভবন কর্মকর্তা ফের ভূমিকম্পে কাঁপল দেশ নবীগঞ্জে প্রবাসীদের নিয়ে ড.রেজা কিবরিয়ার মতবিনিময় সভা এ নির্বাচন আমাদের অনেক কষ্টার্জিত নির্বাচন ঠাকুরগাঁওয়ে নির্বাচনী সভায় মির্জা ফখরুল ইসলাম

নবীনগরে অসহায় ও সুবিধাবঞ্চিত বাচ্চাদের মাঝে কাপড় বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ২৬৯ বার

ইব্রাহীম খলিল

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পরান কম্পিউটার ইনস্টিটিউট এর উদ‍্যোগে আসন্ন রমজানের ঈদ উপলক্ষে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত ছোট বাচ্চাদের মাঝে নতুন কাপড় বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৫ এপ্রিল) সকালে নবীনগর সরকারি কলেজ মাঠে অত্যন্ত সুশৃঙ্খলভাবে ২৫০ অধিক ছোট বাচ্চাদের মাঝে এ কাপড় বিতরণ করা হয়।

জানা যায়, পরান কম্পিউটার ইনস্টিটিউট এর স্বত্বাধিকারি আবদুর রহমান পরাণ, আবদুর রব টিটু (নারায়ণপুর) ও আকলিমা জাহান পিংকি (কুমিল্লা) এর অর্থায়নে এ কাপড় বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বিতরণ কার্যক্রমে সার্বিক সহযোগিতায় ছিলেন পরান কম্পিউটার ইনস্টিটিউট এর শিক্ষার্থী রানা, লিখন, মেহেদী, নিহাদ, সোহান, সানি, ইমরান, আকিবুল, কামরুজ্জামান, তামির, সানি প্রমুখ।

পরান কম্পিউটার ইনস্টিটিউট এর স্বত্বাধিকারি আবদুর রহমান পরাণ বলেন, রমজানের ঈদে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত ছোট বাচ্চাদের মুখে হাসি ফুটাতেই ৭ম বারের মতো এ উদ‍্যোগ নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net