1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় দেশ ও প্রবাসী সমন্বয় কল্যাণ তহবিলের ঈদ সামগ্রী বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়া প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন বাস-ট্রেন সংঘর্ষে নিহত মা-দুই সন্তানসহ ১২ জনের পরিচয় শনাক্ত কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ পরিবারের সাথে ঈদ উদযাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর

মাগুরায় দেশ ও প্রবাসী সমন্বয় কল্যাণ তহবিলের ঈদ সামগ্রী বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ৩১৮ বার

মোঃ সাইফুল্লাহ

ঈদ আনন্দকে ভাগাভাগি করে নিতে মাগুরার শ্রীপুরে দেশ ও প্রবাসীদের সমন্বয়ে গঠিত সংগঠন দেশ ও প্রবাসী সমন্বয় কল্যাণ তহবিলের উদ্যোগে অর্ধশতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার কালিনগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী শরিয়তউল্লাহ হোসেন মিয়া রাজনের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে আর্থিক সহায়তা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী শরিয়তউল্লাহ হোসেন মিয়া রাজন, উপজেলা যুবলীগ নেতা খান তৈয়বুর রহমান, দেশ ও প্রবাসী সমন্বয় কল্যাণ তহবিলের সদস্য হাবিবুর রহমান, সেলিনা বেগম, তৌহিদুল ইসলাম, রাছেল বিশ্বাস, টুটুল, সাগর, হযরত, খোকন, ডাবলু, মিজু, মিল্টন প্রমুখ।

দেশ ও প্রবাসী সমন্বয় কল্যাণ তহবিলের সদস্যরা জানান, প্রতিবছরের ন্যায় এবারের ইদুল ফিতরে দেশ ও প্রবাসী কল্যাণ তহবিলের পক্ষ থেকে অর্ধশতাধিক গরীর ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন সময় অসহায় ও দরিদ্রদের বিভিন্ন সহায়তা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net