1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সৈয়দপুরে বিএনপির কারামুক্ত ও নির্যাতিত নেতৃবৃন্দের সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়া প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন বাস-ট্রেন সংঘর্ষে নিহত মা-দুই সন্তানসহ ১২ জনের পরিচয় শনাক্ত কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ পরিবারের সাথে ঈদ উদযাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর

সৈয়দপুরে বিএনপির কারামুক্ত ও নির্যাতিত নেতৃবৃন্দের সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ৩১৫ বার

মো:জাকির হোসেন

নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সদ্য কারামুক্ত ও নির্যাতিত নেতৃবৃন্দের সম্মাননা অনুষ্ঠান এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ এপ্রিল) বিকেল ৫ টায় উপজেলার কামারপুকুর ডিগ্রি কলেজ মাঠে এর আয়োজন করে সৈয়দপুর উপজেলা বিএনপি।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগীয়) আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম।

বক্তব্য রাখেন, নীলফামারী-৪ আসনের সাবেক এমপি আলহাজ্ব শওকত চৌধুরী ও জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর শাহীন আকতার, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এ্যাড. ওবায়দুর রহমান।

সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি রেজাউল করিম লোকমান, সঞ্চালনা করেন উপজেলা সাধারণ সম্পাদক কামরুল হাসান কার্জন। ইফতার পূর্ব দোয়া পরিচালনা করেন জেলা ওলামা দলের আহ্বায়ক ক্বারী মকসুদুর রহমান।

এছাড়াও বক্তব্য রাখেন, সৈয়দপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, সৈয়দপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ বাবলু, কিশোরগঞ্জ উপজেলা সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ডালিম, জেলা যুবদলের আহবায়ক তারেক আজিজ, যুগ্ম আহ্বায়ক আর এ পাপ্পু।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net