1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাজারো নারী-পুরুষ পেল ফজলে করিম চৌধুরী ফাউন্ডেশনের ঈদ বস্ত্র - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়া প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন বাস-ট্রেন সংঘর্ষে নিহত মা-দুই সন্তানসহ ১২ জনের পরিচয় শনাক্ত কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ পরিবারের সাথে ঈদ উদযাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর

হাজারো নারী-পুরুষ পেল ফজলে করিম চৌধুরী ফাউন্ডেশনের ঈদ বস্ত্র

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ২৪২ বার

রাউজান প্রতিনিধিঃ

রাউজানের উত্তর হিংগলায় প্রায় এক হাজার গরিব, অসহায় নারী-পুরুষের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ করেছেন এবি এম ফজলে করিম চৌধুরী ফাউন্ডেশন। রবিবার (৭ এপ্রিল)  উত্তর হিংগলা এলাকায় ডাবুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবর এর ব্যবস্থাপনায় এই ঈদবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাউজানের সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরী। স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ বাবর এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলম, সাবেক সভাপতি প্রদীপ শীল, সিনিয়র সহসভাপতি নেজাম উদ্দিন রানা, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনছুর উদ্দিন, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক সাবের হোসেন, ছাত্রনেতা তৌহিদুল আলম, মোহাম্মদ এরশাদ, মাওলানা রুস্তম,  মোহাম্মদ মনু মিয়া, শাহনাজ আক্তার, ব্যবসায়ী ফাহিম, মোহাম্মদ মাহিম প্রমুখ । প্রধান অতিথির বক্তব্যে এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেন, গরিব দুস্থ অসহায় মানুষের পাশে থাকা আমার কর্মীদের নৈতিক দায়িত্ব। আমরা ঈদের আনন্দ সকল শ্রেণী পেশার মানুষের সাথে ভাগাভাগি করতে চাই। আমরা চেষ্টা করি প্রকৃত অর্থে যারা গরিব তাদের পাশে দাঁড়াতে। আমরা চাই ঈদে সকল মানূষ নতুন কাপড় পড়ে নামাজ ও আনন্দ করুক। স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ বাবর জানান, উত্তর হিংগলা গ্রামে বসবাস করেন বেশিভাগ দরিদ্র পরিবার। তাদের ঈদ আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে প্রতি বছর ঈদের উপহার হিসাবে নতুন কাপড় বিতরণ করে থাকি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net