1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হোমনায় যুবলীগ নেতা ছাদেক বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর

হোমনায় যুবলীগ নেতা ছাদেক বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ২৫০ বার

মোঃ জুয়েল রানা

তিতাস প্রতিনিধিঃ

কুমিল্লার হোমনা উপজেলায় যুবলীগ নেতা ছাদেকুর রহমান ও তার বাহিনীর সংঘটিত নানা অপকর্ম অত্যাচারে গ্রামবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে বলে অভিযোগ তুলেছেন একই গ্রামের বাসিন্দারা। অভিযুক্ত ছাদেকুর রহমান উপজেলার ৭নং ভাষানিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি।

সরেজমিনে গিয়ে জানা যায়, যুবলীগ নেতা ছাদেকুর রহমান উপজেলার দড়িভাষানিয়া গ্রামে অনৈতিক ভাবে দীর্ঘদিন প্রভাব বিস্তার করে আসছে । গড়ে তুলেছেন ত্রাশের রাজত্ব। গ্রামে তার ছত্রছায়ায় তৈরি হয়েছে ছাদেক বাহিনী। চাদাবাজী, মাদক ব্যবসা, অবৈধভাবে কৃষি জমির মাটি বিক্রি ও জমির বালু ভরাটের নামে অর্থ আত্মসাৎ সহ নানা অপকর্মে লিপ্ত এ যুবলীগ নেতা ছাদেকুর রহমান। থানায় ও আদালতে রয়েছে তার নামে একাধিক অভিযোগ এবং মামলা।

যুবলীগ নেতা ছাদেক ও তার বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তুলে গ্রামের স্থানীয় বাসিন্দারা জানায়, যুবলীগ নেতা পরিচয়ে ছাদেকুর রহমান এলাকায় নানা অপকর্ম করে বেড়াচ্ছে। তার সন্ত্রাসী বাহিনীর ভয়ে আমরা এলাকায় ঠিকমত চলা ফেরাও করতে পারি না। কেউ তার বিরুদ্ধে কথা বললেই সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এসে হামলা চালায়। আমরা তার অত্যাচারে গ্রামবাসী অতিষ্ঠ হয়ে উঠেছি। প্রশাসন ও স্থানীয় এমপি মহোদয়ের কাছে আমাদের অনুরোধ তদন্ত সাপেক্ষে এ ছাদেক ও তার বাহিনীর বিরুদ্ধে দ্রুত আইনী ব্যবস্থা নেয়া হোক। আমরা গ্রামবাসী ছাদেক ও তার বাহিনীর এ অত্যাচার নির্যাতন থেকে রেহাই পেতে চাই।

গ্রামের হিন্দু পরিবারের সদস্য ভুক্তভোগী অঞ্জুরানী দাস জানান, আমার বাড়ির জায়গার বালু ভরাটের কথা বলে ছাদেক টাকা নিয়ে সে টাকা আত্মসাৎ করেছে। টাকা চাইলে হুমকি দেয়। পরে উপায় না পেয়ে জায়গাটি আমি অন্য লোক দিয়ে মাটি ভরাট করতে গেলেও সেখানে ছাদেকসহ তার বাহিনী বাধা দেয় এবং চাঁদা দাবী করে। এক পর্যায় এ নিয়ে কথা কাটি হলে আমাদের পরিবারের উপর সন্ত্রাসী বাহিনী নিয়ে হামলা চালায়। আমরা কোর্টে মামলা করেছি ছাদেক ও তার বাহীনির বিরুদ্ধে। আমরা তার এ অত্যাচার থেকে মুক্তি চাই।

আরেক ভুক্তভোগী আছমা আক্তার জানান, গ্রামের মানুষজন যুবলীগ নেতা ছাদেকের দ্বারা নানা ভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কারনে আমার বড় ভাইয়ের কাছে বিচার দেয়। তার জের ধরে ছাদেক আমাদের শত্রু হয়ে দাড়ায়। আমাদের পরিবারকে নানা ভাবে হুমকি ধামকি দেয়া শুরু করে এবং অস্ত্র নিয়ে বাড়িতে এসে হামলার চেষ্টা করে এবং আমার মাকে রামদা নিয়ে কোপাতে আসে। আমরা থানা পুলিশকে কল দিয়ে নিজেদেরকে রক্ষা করি।

এছাড়াও আছমা আরো বলেন, আমার এক ভাই বিদেশে থাকে সে দেশে আসলে তার কাছে চাঁদা দাবি করে এবং প্রানে মেরে ফেলার হুমকি প্রদান করে ছাদেক। আমরা রাস্তায় বের হলে তার সন্ত্রাসী বাহিনীরা নানা ধরনের কুটক্তি করে কথা বার্তা বলে বিরক্ত করে। বর্তমানে আমরা পরিবার নিয়ে নিরাপত্তা হীনতায় ভুগছি।

ভুক্তভোগী দেলোয়ার হোসেন জানান, কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য মজিদ স্যারকে আমরা কেন দাওয়াত করলাম সেই কারণে
শুক্রবারদিন মসজিদের ভিতরে প্রবেশ করে জুম্মার নামাজের খুতবা বন্ধ করে ছাদেকসহ তার বাহীনি আমাদের উপর হামলা চালায়। এতে আমার পরিবারের ৪জনকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করেছে। আমরা এ ঘটনায় মামলা করেছি। তার সঠিক বিচার দাবি করি।

উক্ত ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি নজরুল সরকার জানান, আমি দীর্ঘ দিন এ ইউনিয়নের যুবলীগের সভাপতি ছিলাম আগে কখনো এ গ্রামে কোন প্রকার জামেলা হয়নি ও কাউকে জামেলা করতে দেওয়া হয়নি । ছাদেক সভাপতি হওয়ার পর থেকেই এলাকায় বিভিন্ন অপকর্ম করা শুরু করছে। এই অপকর্মে কেউ বাধা দিলে তার সন্ত্রাসী বাহীনি দিয়ে নানা ভাবে হুমকি ধামকি দেয়। নিয়ম না মেনে নদী খননের কাজ করে সে অনেক ফসলী জমি নষ্ট করেছে জমি গুলো নদীর সাথে বিলীন হয়ে গেছে। নদীর সাথের অনেক জমিতেই মাটি দেয়ার কথা থাকলেও সে টাকা পয়সা নিয়ে তাদের মাটি দেয় নাই।

অভিযুক্ত ভাষানিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ছাদেকুর রহমানের কাছ এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি এখন বক্তব্য দিবো না, সময় হলে গ্রামবাসীকে নিয়ে বক্তব্য দিবো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net