1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগরে মোবাইল কোর্টে এসিল্যান্ডের উচ্ছেদ অভিযান - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর

নবীনগরে মোবাইল কোর্টে এসিল্যান্ডের উচ্ছেদ অভিযান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ২৩৬ বার

 

ইব্রাহীম খলিল

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সীতারামপুর ফেরীঘাটে কতিপয় ব্যক্তি অবৈধ ভাবে সরকারি খাল দখল করে দোকান নির্মাণ করায় মোবাইল কোর্টের অভিযান চালিয়ে উচ্ছেদ করা হয়েছে।

শনিবার (২০ এপ্রিল) বিকেলে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম‍্যাজিস্ট্রেট মোঃ আবু মুছা।

এছাড়াও নবীনগর পৌরসভার নারায়নপুর এলাকার হাসান শাহ (রঃ) শরীফের পিছনের নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলনের সময় ১ জনকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ঠ ধারায় ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। এসময় ৪ টি ড্রেজার মেশিন জব্দ করা হয়।

তাছাড়া সীতারামপুর বাজারে অবস্থিত একটি হোটেলে মোবাইল কোর্ট পরিচালনাকালে খাবার তৈরির পরিবেশ অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ ও খাবারের সাথে পুরনো বাসি খাবারের উপস্থিতি পাওয়া যায়। এজন্য জন্য হোটেল মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ১০,০০০ টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম‍্যাজিস্ট্রেট মোঃ আবু মুছা বলেন,
জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net